জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি পালিত হয়েছে। প্রত্যেক শহীদের কবরস্থানে লাগানো হয়েছে নিম, বকুল ফুল ও জাম গাছের চারা।শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলায় তিন শহীদের কবরের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ। এই তিন শহীদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন।জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের আঃ রহিমের ছেলে শহীদ রাব্বি মিয়া। পেশায় তিনি ছাত্র ছিলেন। একই ইউনিয়নের কুলপাড় গ্রামের জুলহাস আলীর ছেলে শহীদ রবিউল ইসলাম। তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন এবং মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোকলেছুর রহমান। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। তারা শহরের বিভিন্ন স্থানের আন্দোলনে শহীদ হন। এই তিন শহীদের কবরের পাশে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুইপার আবু সালেহ, আওনা ইউপি চেয়ারম্যান মিনারা বেগমসহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শহীদের স্মরণে দোয়া করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মোহছেন উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছেন সরকার। বৃক্ষরোপণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হবে। আমরা মনে করি, বৈষম্যহীন দেশ হিসেবে আগামীতে বাংলাদেশ গড়ে উঠবে এবং মানুষের মাঝে এর প্রত্যয় ছড়িয়ে পড়বে।এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) Read more

ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির
ইউক্রেনের অর্থমন্ত্রীকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিডেঙ্কোকে দেশের নতুন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।টানা সাড়ে ৩ বছর ধরে রাশিয়ার সঙ্গে Read more

রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি
রাশিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ: নিহত ৫, জরুরি অবস্থা জারি

রাশিয়ার সারাতোভ শহরের একটি আবাসিক ভবনে গ্যাস লিকজনিত বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ Read more

কিশোরগঞ্জে সিভিল সার্জন অফিসের নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কিশোরগঞ্জে সিভিল সার্জন অফিসের নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জ সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে আত্তীকরণ, অনিয়ম, দুর্নীতি ও বৈষ্যম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্বাস্থ্য সহকারীরা। শনিবার Read more

Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir
Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir

Premier Bet Liste Longue Aujourd'hui : Guide Pratique pour les Joueurs Français Comprendre le concept de « premier bet liste longue Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন