জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন এক সময় সরিষাবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের তাড়িয়াপাড়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। হাবিবুর রহমান পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।পুলিশ ও মন্দির কমিটি সূত্র জানায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারও পুজা অনুষ্ঠিত হবে। এজন্য তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা। পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে চলে যায়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সীতল চন্দ্র বর্মন বলেন, ‘রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।’এ ব্যাপারে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন জানান, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনার পিছনে কারো কোন ইন্ধন আছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার
দেবীগঞ্জে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে হাসানুজ্জামান রুপম নামে এক যুবলীগ সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২ মে) রাত ৮টায় চিলাহাটি ইউনিয়নের টোকরাভাসা বাজার থেকে Read more

পাঁচ দফা দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
পাঁচ দফা দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের Read more

ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন
ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ Read more

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক
স্থায়ী বেড়িবাঁধ না থাকায় উপকূলীয় অঞ্চলের মানুষের কাটেনি আতঙ্ক

আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এইদিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লন্ডভন্ড করে বিরানভূমিতে পরিণত হয়েছিল বৃহত্তর চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল। এই Read more

রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ৮ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন