সরকারি খরচ কমাতে আরও কঠোর পদক্ষেপ নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (২৩ মার্চ) তিনি সরকারি সব গাড়িতে উন্নতমানের পরিশোধিত অকটেন (হাই-অকটেন) ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।এর আগে হাই-অকটেনের ওপর সারচার্জ প্রতি লিটারে ২০০ রুপি বাড়ানো হয়েছিল। এর পরই এই সিদ্ধান্ত নিলো পাকিস্তান সরকার। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরির পাশাপাশি দামও বেড়েছে অনেক। এর প্রভাব সামাল দিতে শাহবাজ সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক ঘোষণায় বলা হয়, সরকারি গাড়িতে হাই-অকটেন ব্যবহার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ওই জ্বালানি খরচ কর্মকর্তাদের নিজেদের পকেট থেকেই দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক তেল সংকটের কারণে জ্বালানি সাশ্রয় করা জরুরি।এর আগে রোববার (২২ মার্চ) বিলাসবহুল গাড়িতে ব্যবহৃত হাই-অকটেন জ্বালানির ওপর সারচার্জ প্রতি লিটারে ২০০ রুপি বাড়িয়ে মোট ৩০০ রুপি করা হয়। তবে গণপরিবহন বা বিমানে ব্যবহৃত জ্বালানির দাম বাড়ানো হয়নি।এই সিদ্ধান্তের ফলে প্রতি মাসে সরকারের ৯০০ কোটি রুপি সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। এই অর্থ জনগণের পেছনে ব্যয় হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এতে ধনীদের ওপর বেশি চাপ পড়বে এবং অর্থনীতির ওপর চাপ কিছুটা কমবে বলেও মনে করছে সরকার।ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় দুই সপ্তাহ আগে ঘোষিত সাশ্রয়ী পদক্ষেপের ধারাবাহিকতায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এর মধ্যে রয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি, সরকারি গাড়ির জ্বালানি ভাতা ৫০ শতাংশ কমানো, চারদিনের কর্মসপ্তাহ চালু ও সরকারি চাকরিজীবীদের অর্ধেক হোম-অফিস অর্থাৎ বাসা থেকে কাজ করবেন। তবে জরুরি সেবাক্ষেত্রের জন্য এসব নিয়ম প্রযোজ্য নয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় Read more

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের

স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, রিয়া Read more

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি
সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনসিপি

ঢাকার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন