রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে কর্মরত সহকারী মহাপরিদর্শক (এআইজি) আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। আজ রবিবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আবু তালেবের ছেলে মোহাম্মদ আজিম বলেন, ‘বাবা বকশিবাজার কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে এআইজি হিসেবে কর্মরত। ভোরের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় বাবাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’তিনি আরও বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার গন্ধব এলাকায়।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব
ইসরায়েলের হামলা: ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে Read more

অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
অবরুদ্ধ গাজায় শান্তিচুক্তি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির নতুন অধ্যায় শুরু হলেও জাতিসংঘ এই চুক্তির বাস্তবায়ন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। উভয় পক্ষ-ইসরায়েল ও হামাসকে Read more

হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের
হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের Read more

অলআউট শ্রীলঙ্কা, লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
অলআউট শ্রীলঙ্কা, লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। এতে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক
এনসিপি’র এজেন্ডা বিএনপি’র নামে বদনাম করা: ইশরাক

পদ যাত্রার নামে বিএনপির নামে বদনাম করা এনসিপির একটা এজেন্ডা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন