সরকারি কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতির মতো ঘৃণ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালেদ হোসেন বলেন, ‘ঘুষ-দুর্নীতি সমাজকে ধ্বংস করে দেয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের প্রথম দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া, তাদের হয়রানি নয়। যারা ঘুষ গ্রহণ করে, তারা শুধু নিজের চরিত্রই ধ্বংস করছে না, বরং রাষ্ট্রের সম্পদ অপচয় করছে এবং জনগণের আস্থা নষ্ট করছে।’ তিনি আরও বলেন, ‘ইসলামে দুর্নীতিকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। তাই ধর্মীয় ও নৈতিক বিবেচনায় সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও সততা বজায় রাখা জরুরি।’ সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর সাবেক পৌর আমির এম ওয়াজেদ আলীসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেনাবাহিনী-পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন। এর আগে বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ধর্ম উপদেষ্টা সাতকানিয়া থানা পরিদর্শনে যান। থানা পরিদর্শনকালে তিনি থানার জরাজীর্ণ ভবনের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং থানার কর্মপরিবেশ সম্পর্কে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘সাতকানিয়া থানার ভবন সংস্কারের প্রয়োজন রয়েছে। আমি বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টিগোচরে আনব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করব।’ এছাড়াও থানার মসজিদ সংস্কারে পদক্ষেপ নেওয়ার কথা জানান ধর্ম উপদেষ্টা। তিনি আরও জানান, ‘সাধারণ মানুষ যাতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পুলিশের সেবা পায়, সে বিষয়ে সরকারের অঙ্গীকার রয়েছে। থানা ভবনের অবকাঠামোগত উন্নয়নই শুধু নয়, সেবার মান উন্নয়নও সমান গুরুত্ব পাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেতাগীতে ছাত্রলীগের কর্মসূচি, প্রশাসনের দাবি ‘পুরোনো ভিডিও
বেতাগীতে ছাত্রলীগের কর্মসূচি, প্রশাসনের দাবি ‘পুরোনো ভিডিও

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রায় Read more

জীবননগরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ
জীবননগরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই কলেজ ছাত্রী।অভিযুক্ত Read more

দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ
দুই ভাইকে হত্যার ঘটনায় তিন আসামীর ফাঁসির আদেশ

ভোলার চরফ্যাসনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল নামের আপন দুই ভাইকে গলা কেটে Read more

আমি পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই: বাঁধন
আমি পুরুষতান্ত্রিক সমাজে মরতে রাজি নই: বাঁধন

সমসাময়িক ইস্যুতে নিজের স্পষ্ট অবস্থান জানাতে পিছপা হন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রতিবাদী কণ্ঠস্বর, সাহসী অবস্থান আর স্পষ্ট বক্তব্যের Read more

উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩
উখিয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারে গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামীসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।শনিবার (২৬ এপ্রিল) রাত ৩ Read more

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন