ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য জারি করা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। পাশাপাশি ভর্তি বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।বুধবার (৬ আগস্ট) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আরিয়ান জামান ও সাগর কুমার ঘোষের পক্ষে আইনজীবী শাহ আলম অভি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রশাসক ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।আগামী রোববার (১০ আগস্ট) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী শাহ আলম অভি।আইনজীবী বলেন, বিদ্যমান অবকাঠামো অনুযায়ী সরকারি তিতুমীর কলেজে গত শিক্ষা বর্ষে স্নাতক (অনার্স) প্রথম বর্ষে ৫৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তিতুমীর কলেজের জন্য মাত্র ১৫১০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। একই অবকাঠামোতে আগে যেখানে ৫৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হতো, বিশ্ববিদ্যালয় হওয়ার পর এখন সেই অবকাঠামোতে মাত্র ১৫১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখাটা বৈষম্যমূলক। এ কারণে তিতুমীর কলেজের দুজন শিক্ষার্থী এই ভর্তি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেছেন। বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনটির ওপর শুনানি করার জন্য অনুমতি নেওয়া হয়েছে। আগামী রোববার (১০ আগস্ট) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি (বিদ্যমান একাডেমিক কাঠামোতে) প্রকাশ করা হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব
আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১ জুন) Read more

ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন‌ ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি সব অফিস‌ আদালত। ছুটি শেষ হলেও এখনো কর্মস্থলে Read more

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন
ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দ্বিতীয় দফায় জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে। শনিবার (২৭ Read more

বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত
বায়তুল মোকাররমে ঈদের ৩ জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত Read more

রমজান শুরু হতে বাকি আর কত দিন?
রমজান শুরু হতে বাকি আর কত দিন?

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। প্রাথমিক হিসাব মতে,এখন রমজান শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন