কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০৭ জন। বুধবার (০৯ জুলাই) দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের (কেএনসিএইচআর) বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।এছাড়া কেএনসিএইচআর এক বিবৃতিতে জানায়, পূর্ব আফ্রিকান দেশটির ১৯৯০ সালের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের স্মরণে আয়োজিত মিছিল থেকে সোমবার দুজনকে গুম করা হয়েছে। এ মিছিলে রাজধানী নাইরোবি ও এলডোরেট শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। কেএনসিএইচআর অভিযোগ করেছে, সংঘর্ষের সময় চাপাতি ও বর্শা দিয়ে হামলা চালানো সশস্ত্র গ্যাংদের সহযোগিতা করেছে পুলিশ। এই সংঘর্ষে সুপারমার্কেটসহ অনেক সম্পত্তিতে ব্যাপক ধ্বংসযজ্ঞও ঘটেছে।কেএনসিএইচআর সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে পুলিশ, বেসামরিক নাগরিক ও দায়িত্বশীল সব পক্ষের জবাবদিহির আহ্বান জানিয়েছে তারা।সোমবারের বিক্ষোভগুলো ‘সাবা সাবা দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত হয়, যার অর্থ মূলত ‘সাত সাত’। ১৯৯০ সালের ৭ জুলাই একদলীয় শাসনের বিরুদ্ধে কেনিয়ার জনগণ রুখে দাঁড়িয়ে বহুদলীয় গণতন্ত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা
সব পদ থেকে স্থায়ী বহিষ্কার হলেন ঢাবি ছাত্রদলের ৬ নেতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরো ৬ নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের Read more

নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি
নজিরবিহীন নিরাপত্তায় শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লি

উপমহাদেশের সর্ববৃহৎ ও দেশের সবচেয়ে প্রাচীন ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যদিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ Read more

দীঘিনালায় ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
দীঘিনালায় ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

জেলার দীঘিনালা উপজেলায় প্রথম বারের মত ৪দিনব্যাপী ব্যতিক্রমী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্র। মঙ্গলবার (২৯ Read more

‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’
‘আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই পূর্ণ করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ Read more

ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
এবার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।শুক্রবার (২৭ মার্চ) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন