দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির ভিত আরও মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে। ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষে শুক্রবার (২০ জুন) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।তিনি বাংলাদেশ নৌবাহিনীসহ দিবসটি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একইসাথে এবছর দিবসটির প্রতিপাদ্য-‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান এ্যাকশন’ যার মাধ্যমে গভীর সমুদ্রের তলদেশের মানচিত্রায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, অত্যন্ত যুক্তিযুক্ত হয়েছে বলে প্রফেসর মুহাম্মদ ইউনূস মনে করেন।প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলোও তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের ওপর অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সমুদ্র সম্পদকে আরও কার্যকরভাবে ব্যবহারে বিশদ, হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই। ড. ইউনূস বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমার হাইড্রোগ্রাফিক জরিপ, চার্ট প্রস্তুত, সকল দেশি ও বিদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য-উপাত্ত বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী, আমাদের মহীসোপান অঞ্চল নির্ধারণ এবং সুনীল অর্থনীতি বিকাশে হাইড্রোগ্রাফিক বিভাগের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া
দাফন শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স চালকের আবেগঘন প্রতিক্রিয়া

আমি আশা করিনি ম্যাডাম (খালেদা জিয়া) এত দ্রুত চলে যাবেন দুনিয়া ছেড়ে। আমি আশা করিনি, তাকে আমি পাব, আমার হাত Read more

ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস
ভাইরাল ভিডিও নিয়ে জব্বার মন্ডলের ফেসবুক স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. Read more

খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী
খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট Read more

করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা
করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা

ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন Read more

নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ
নেত্রকোনায় ইউটিউব দেখে তরমুজ চাষে সফল ডিগ্রি পড়ুয়া তরুণ

বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে ইউটিউব থেকে আধুনিক কৃষির ভিডিও দেখে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তরুণ Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর লক্ষ্মীপুরের সেই বিতর্কিত এসআইকে বদলি
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর লক্ষ্মীপুরের সেই বিতর্কিত এসআইকে বদলি

"যুবলীগ নেতার পক্ষে 'দায়সারা' তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!"—শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর অবশেষে লক্ষ্মীপুর সদর মডেল থানার বিতর্কিত উপপরিদর্শক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন