“নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ” এই শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর বাজার সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় পুরাতন ও ঝুঁকিপূর্ণ একটি কালভার্ট নিয়ে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও দুর্ভোগের চিত্র গণমাধ্যমে উঠে আসায় এলজিইডি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং সংস্কার কাজ শুরু করে। উল্লেখ্য, কালভার্টটি উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থিত। এটি দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও রোগী চলাচল করে থাকেন। বিকল্প কোনো সহজ রাস্তা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই এই ভাঙা কালভার্ট দিয়ে যাতায়াত করছিলেন সবাই। সংবাদ প্রকাশের পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রকৌশল দপ্তর এবং জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু হয়।এলাকাবাসীর অনেকেই জানান, সংবাদ প্রকাশের পর দ্রুত কাজ শুরু হওয়ায় তারা সন্তুষ্ট। স্থানীয় বাসিন্দা মীর টুটুল বলেন, ‘অনেক দিন পর দেখলাম সত্যিকার অর্থে একটি সংবাদের প্রভাব কতটা হতে পারে। এখন অন্তত মনে হচ্ছে কেউ আমাদের কষ্ট দেখছে।’তারা আশা করছেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ চলাচলের অবসান ঘটবে।উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ তোরাপ আলী সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি সরাসরি আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটির মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র উঠে আসে। এরপর আমি (ইউএনও) মহোদয়ের সাথে আলাপ করে দ্রুত পদক্ষেপ নেই এবং ঘটনাস্থল পরিদর্শন করি। বর্তমানে অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করে তোলার কাজ চলমান রয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে একটি নতুন কালভার্ট নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রস্তাব তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’

দেশে ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ওই গণঅভ্যুত্থানের পর Read more

চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইকে খুন
চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি, বড় ভাইকে খুন

নোয়াখালীর হাতিয়ায় বিয়ে পাগল ছোট ভাইয়ের সাথে বাগবিতন্ডার জের ধরে ছুরিকাঘাতে বড় ভাই খুন। এমন খবরে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।শনিবার Read more

একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটা তো সত্য কথা Read more

ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা
ফরিদপুরের উদ্দেশে খুলনা ছাড়লেন এনসিপি নেতারা

নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে খুলনা ছেড়েছেন। গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় এসে Read more

তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি
তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

প্রশাসনে কর্মরত অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৪ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন Read more

সৎ ও নিরপেক্ষ অফিসাররাই পদোন্নতির দাবিদার: ড. ইউনূস
সৎ ও নিরপেক্ষ অফিসাররাই পদোন্নতির দাবিদার: ড. ইউনূস

সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা উচ্চতর পদোন্নতির দাবিদার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন