গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে ঝটিকা মিছিলের পর দ্রুত সটকে পড়েন তারা।গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি হয়৷ মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গী পূর্ব থানা এলাকার এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫), মৃত বাবুল শিকদারের ছেলে কানন শিকদার (৫৩) ও একই থানার জামাই বাজার এলাকার খলিলের ছেলে সিদ্দিক (৩০)।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ: জি এম কাদের
দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ: জি এম কাদের

বিভিন্ন কর্মসূচি পালনে জাতীয় পার্টিকে বাঁধা দেয়া হচ্ছে। জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের মাঠে থাকতে Read more

‘বিয়া কিন্তু আই গইজ্জম’
‘বিয়া কিন্তু আই গইজ্জম’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে Read more

নুরুল হক নুর আইসিইউতে
নুরুল হক নুর আইসিইউতে

বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে Read more

টানা দ্বিতীয়বার ‘সুপারব্র্যান্ড’ হল গাজী পাম্পস অ্যান্ড মটরস
টানা দ্বিতীয়বার ‘সুপারব্র্যান্ড’ হল গাজী পাম্পস অ্যান্ড মটরস

গাজী পাম্পস্ এন্ড মটরস্ একটি স্বনামধন্য ব্র্যান্ড, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থার মানোন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শিল্প Read more

পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার
পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরে লাফ দেওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও এসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই অজ্ঞাত যুবকের Read more

নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট
নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন