বিয়েতে দাওয়াত না দেওয়ার জের ধরে বরগুনার আমতলীর শাখারিয়া গ্রামে বর আবু বকর আকনের বাড়িতে হামলা চালিয়ে নববধূর পরিহিত দুই ভরি স্বর্ণালংকার লুটপাট ও চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বর আবু বকর বাদী হয়ে শনিবার ( ১৪ জুন) আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ জুন) রাত ৯টার দিকে। অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের মোতালেব আকনের ছেলে ও রিগাল ফার্নিচারের সুপারভাইজার মো. আবু বকর বিয়ের পর নববধুকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। এ সময় তিনি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন।এমন সময় আউয়াল মাদবর, কদম আলী মাদবর ও বশির ফকিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়। তারা নববধুর শরীরে থাকা দুই ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাধা দিলে বর আবু বকর আকনের বাবা মোতালেব আকন (৬০), ভগ্নিপতি ইউসুফ আকন (৪৬), বোন রিপা আক্তার (২৫) ও জুলেখা আক্তার (৩৬) কে মারধর করে আহত করা হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।বর আবু বকর বলেন, ‘নববধূকে নিয়ে বাড়ি ফেরার পরপরই ওই সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তারা আমার স্ত্রীর গহনা লুট করে নেয় এবং আমার পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ঘটনার পরদিন বর আবু বকর ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন।অভিযোগের বিষয়ে কদম আলী মাদবর বলেন, ‘আবু বকর আমার ভাগ্নে। বিয়েতে আমার অপর তিন ভাগ্নেকে দাওয়াত না দেওয়ায় ক্ষোভ থেকেই বশির ফকির ও সবুজ হাওলাদার তার বাড়িতে যায়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে স্বর্ণালংকার লুটের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।’এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা
ক্লাব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

পর্দা নেমেছে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের। যেখানে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে Read more

ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির Read more

স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যার প্রভাব পড়বে আনুমানিক ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর। এটি Read more

মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত
মাগুরায় চক্ষু চিকিৎসার নামে প্রতারণা, ভূয়া চিকিৎসক চিহ্নিত

মাগুরায় চিকিৎসা সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ । মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরে ইউনিয়ন পরিষদের বারান্দায় এক Read more

পাকিস্তান যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন করেনি: তথ্যমন্ত্রী
পাকিস্তান যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন করেনি: তথ্যমন্ত্রী

টানা ১৯ দিন সংঘাতময় পরিস্থিতির মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এর কয়েকঘণ্টা পরই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ Read more

ঘরে তৈরি করুন ঈদের ৪ স্পেশাল রেসিপি
ঘরে তৈরি করুন ঈদের ৪ স্পেশাল রেসিপি

গরুর রেজালাযা লাগেব : গরুর মাংস ২ কেজি, আস্ত ধনিয়া ১ চা চামচ, আস্ত জিরা ১ চা চামচ, ধনিয়া গুঁড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন