ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনোরকম টেনেটুনে সংসার চলত। থাকতেন টিনের চালাঘরে। ঘরের বেড়াও টিনের। সেই টিনের ঘর সরিয়ে নোয়াখালীর সেনবাগ গ্রামে পাকা ভবন তৈরি করছেন রিয়াদ। আড়াই মাস আগে নির্মাণকাজ শুরু হয়। গত সপ্তাহে ছাদ ঢালাই দেওয়া হয়েছে। তাতে চারটি কক্ষ রয়েছে। যাদের সংসারে অভাব কখনও পিছু ছাড়েনি, তারা হঠাৎ পাকা বাড়ি তৈরি করায় এলাকায় আলোচনা শুরু হয়।রিয়াদের গ্রামের কয়েকজন জানান, অভাবের মধ্যে বড় হওয়া রিয়াদের হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তার বাবা ও বড় ভাই কিছুদিন আগেও রিকশা চালাতেন। এখন চালান না। গত ৫ আগস্টের পর সমন্বয়ক হয়েছেন। কিছুদিন পরপর বাড়িতে আসেন। তার পোশাকে পরিবর্তন এসেছে। দামি মোটরসাইকেলও কিনেছেন বলে শুনেছেন। যদিও জমানো টাকা, অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে বলে দাবি পরিবারের।নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের এক সহপাঠী বলেন, রিয়াদ মেধাবী হওয়ায় স্থানীয় বিত্তশালীরা তাকে পড়াশোনায় আর্থিক সহযোগীতা করত। গত তিন মাস আগে সে বাড়িতে বিল্ডিংয়ের কাজ শুরু করে। তার বাবা ও ভাই আগে রিকশা চালিয়ে সংসার চালাতেন। সে মজিব কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকার একটি বেসরকারি বিশ্বিবিদ্যালয়ে ভর্তি হন। রিয়াদের এক প্রতিবেশী এক বৃদ্ধ (৬০) বলেন, শুনেছি ৫০ লাখ টাকা চাঁদাবাজি করতে গিয়ে রিয়াদ গ্রেপ্তার হয়েছে। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন, ৫ আগস্টের পর রিয়াদ এলাকায় এসেছিলেন বলে শুনেছি। তিনি এলাকায় লিফলেট বিতরণ করেছেন। উচ্চপদস্থ বিভিন্ন লোকজনের সঙ্গে তার ছবি রয়েছে বলে জেনেছি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া
ছুটির দিনে যেমন থাকবে রাজধানী আবহাওয়া

রাজধানী ঢাকা এবং তার আশপাশের এলাকায় আজও গরমের প্রভাব অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা Read more

ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা
ট্রাম্প-পুতিন বৈঠকের পরপরই ইউক্রেনে রুশ হামলা

যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য Read more

‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’
‘বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কাম্য নয়’

বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট Read more

পঞ্চগড়ে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ায় মান নিয়ে প্রশ্ন
পঞ্চগড়ে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ায় মান নিয়ে প্রশ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্মাণাধীন স্কাউট ভবনের বীম ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ গুরুতর আহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।দেবীগঞ্জে করতোয়া Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

গাইবান্ধা জেলা সদর  ২ আসনের সাবেক সংসদ সদস্য ও  গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে Read more

গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার
গণঅভ্যুত্থানের সুফল দিতে ব্যর্থ হয়েছে সরকার: ফরহাদ মজহার

জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে যেমন প্রত্যাশা করেছিলাম, তেমন হয়নি বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন