বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।আজ বুধবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান

ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে Read more

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ Read more

ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। Read more

আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!
আনোয়ারায় টেন্ডার অনুমোদন ছাড়াই গাছ কাটা গাছ কাটার মহোৎসব!

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এখন চলছে ‘উন্নয়নের আগাম বার্তা’, কিন্তু প্রকৃতপক্ষে চলছে প্রকৃতির অজান্তে তার নিঃশব্দ মৃত্যু! অনুমোদন পাওয়ার আগেই বন Read more

সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি
সেনা কর্মকর্তাদের আদালতে হাজিরের সিদ্ধান্তকে স্বাগত জানাল অ্যামনেস্টি

বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি করতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে হাজির করার বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত Read more

বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে
বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে

জ্বালানি তেলের তীব্র সংকটে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েছেন। টানা কয়েক দিন ধরে পেট্রোল ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন