বাংলাদেশের সব দল নির্বাচনে এলে কৃষক শ্রমিক জনতা লীগও অংশ নেবে। কিন্তু যদি বিএনপি ও এনসিপিকে নিয়ে একতরফা নির্বাচন হয় তাহলে আমরাও ভোটে যাবো না- এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে শহিদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।এ সময় কাদের সিদ্দিকী বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে লালন করবো। যতদিন বেঁচে আছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর আদর্শই ধারণ করে চলবো। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু আমরা ভুল করে জামায়াত-শিবিরকে সুযোগ দিয়েছি। বঙ্গবন্ধু ক্ষমা না করলে তারা টিকতেই পারতো না- এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।তিনি আরও বলেন, বঙ্গবন্ধু যেখানে নেই, সেখানে মুক্তিযুদ্ধ নেই বঙ্গবীরও নেই। শেখ হাসিনাকে আমি মায়ের মতো দেখি। শেখ হাসিনার অন্যায়, বঙ্গবন্ধুর অন্যায় নয়। আর ড. ইউনুস মনে করেন আওয়ামী লীগকে বিচার করবেন এটা সম্ভব নয়। যদি আওয়ামী লীগ স্বৈরাচার হয়, তাহলে এখন কী হচ্ছে।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তার বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, সরকার যদি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারে, তখন জনগণ চাইলে দলের বাইরে থেকেও প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেয়ার কথা ভাববো। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় এই নির্বাচনে মানুষের আগ্রহ কমে যাবে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে আগে পরিবেশ তৈরি করতে হবে।তিনি আরও বলেন, শেখ হাসিনার যে ভাটি খেয়েছে, আপনাদেরও সেই ধাক্কা খেতে হতে পারে। ‘জুলাই যোদ্ধা’ দাবি করা অনেকেই পরিচয় দেয় । যারা জনগণের পথ দেখাবেন, তারা কোথায়? জনগণের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ৭১ সালে নির্দেশ দিয়েছিলেন বলে আজ জুলাই যোদ্ধারা কথা বলতে পারেন। দ্বিমতের স্বাধীনতা দিতে হবে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে এমন পরিবেশ ফেরাতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন বাঙ্গাল, ফজলুল হক বীর প্রতীক, কুড়ি সিদ্দিকী সহ কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য– একমত জামায়াত
মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য– একমত জামায়াত

মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলার আসামিরা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন– জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত Read more

স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ
স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

'নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র Read more

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’
গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’

ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে ‘মর্মান্তিক ঘটনা’ এবং ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর Read more

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম
‘তাণ্ডবে’ শাকিবের নায়িকা সাবিলা, আরও থাকছেন নিশো-নাঈম

বিশ্বব্যাপী 'বরবাদ' সাফল্যের মধ্যে সুপারস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল আজহার ছবি 'তাণ্ডব'র শুটিং করছেন। এই ছবিতে তার নায়িকা কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন