দিনাজপুরে তিন দিনে ১১টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার ছয়টি চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সময়ে পাটি ভাটা মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর (সদর দপ্তর)–এর মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স নবী ব্রিকস ও একই এলাকার মেসার্স এনএইচ ব্রিকস নামের দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন লাখ টাকা করে জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে উপজেলার রাঙ্গামাটি এলাকার অবৈধভাবে পরিচালিত মেসার্স ইব্রাহিম ব্রিকস ও একই এলাকার মেসার্স শিল্পী ব্রিকস নামের দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।গত বুধবারের অভিযানে পার্বতীপুর উপজেলার মেলারডাঙ্গা এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স শাফী ব্রিকস ও মরনাই এলাকার মেসার্স বারী ব্রিকস নামের দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। সেই সঙ্গে কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং হয়রতপুরের মেসার্স যমুনা ব্রিকস ও সৈয়দপুরের মেসার্স আরটি ব্রিকস—এই দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়।মঙ্গলবার (৯ ডিসেম্বর) পার্বতীপুর উপজেলার ঢেরেরহাট ও দক্ষিণ পলাশবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে মেসার্স ভাই ভাই ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স এআরবি ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস—এই দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানগুলো ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন’ মোতাবেক পরিচালনা করা হয়।অভিযানগুলো পরিচালনা করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও আবাসিক বিদ্যুৎ সরবরাহ বিভাগের সদস্যরা।দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, “দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। সেই ৩১টি ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা ইটভাটাগুলো অবৈধভাবে চালিয়ে আসছে। এরই প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবির ইসলামী আন্দোলনের
সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবির ইসলামী আন্দোলনের

সন্ত্রাসীদের হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য Read more

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।সড়ক Read more

আনোয়ারায় দুই হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা
আনোয়ারায় দুই হোটেল-রেস্টুরেন্টকে জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খাদ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা Read more

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন Read more

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Read more

আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে আ.লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।রোববার (৩১ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন