পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই কিশোরকে আসামী করে দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।মামলার আসামী কনিক রায় দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকার সুগ্রীব রায়ের ছেলে। অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী শিশুর বাসা পাশাপাশি। কনিক স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র।মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলছিল ওই শিশু। অভিযুক্ত ওই কিশোর ভুক্তভোগী শিশুটিকে খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে অনিক। রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যথা ও প্রস্রাবের সাথে রক্ত দেখে তার মা কী হয়েছে জিজ্ঞাসা করলে শিশুটি তার মাকে পুরো ঘটনা জানায়। পরে রাতে শিশুটির বাবা বাসায় আসলে তাকেও সব জানানো হয়।শিশুটির মা প্রথমে অভিযুক্ত কিশোরের বাসায় তার অভিভাবকদের নিকট অভিযোগ দিলে তারা বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। কিন্তু এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানতে পেরে পরদিন ওই কিশোরের বাবা এবং কাকারা শিশুটির বাসায় এসে হুমকি-ধামকি দিয়ে যায়।শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঘটনার পরদিন প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুর পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে।এই বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, শিশুটির বাবার এজাহার পাওয়ার পর বুধবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। শিশুটি বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। আসামিকে হেফাজতে নিতে পুলিশ কাজ শুরু করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (৩ সেপ্টেম্বর) Read more

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’
ঐতিহাসিক লর্ডসে এবার দেখা গেলো ‘শিয়াল শো’

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে Read more

৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি
৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে Read more

দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা
দামে খুশি গদখালীর ফুল চাষিরা, ৫ কোটি টাকা ব্যবসার আশা

বিজয় দিবসকে সামনে রেখে যশোরের গদখালীর ফুল চাষিরা মৌসুমের প্রথম বাজারে ভালো দাম পাচ্ছেন। চাহিদা বাড়ায় তারা আসন্ন ইংরেজি নববর্ষের Read more

গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার
গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ যুবক, খাল থেকে লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় চারদিন ধরে নিখোঁজ সোহেল প্যাদা (২৫) নামে এক যুবকের লাশ খালের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন