এখন শিশু নাজমুল (১০) আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। গেলো দুই দিন আগেও সে তার মায়ের কোলে ভর দিয়ে চললেও আজ আর সে শক্তিটুকুও নেই তার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়া ও শরীরের মাংস ক্ষয় হওয়ার কারণে ধীরে ধীরে তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে যাচ্ছে।নাজমুলের স্বপ্ন ছিল খুব সাধারণ কিন্তু গভীর বিশ্বাসে ভরা। সে সুস্থ হয়ে কোরআনে হাফেজ হতে চায়। আল্লাহর কালাম মুখস্থ করে একজন ভালো মানুষ হয়ে সমাজের কাজে আসতে চায় সে। কিন্তু ভয়াবহ এই অসুখ তার সেই স্বপ্নকে থামিয়ে দিতে বসেছে। শিশু নাজমুল সারাদিন শুধু আল্লাহকে ডাকে আর বলে, হে আল্লাহ আমাকে নামাজ আদায় করার জন্য মসজিদে যাবার জন্য হলে পা দুটো ভাল করে দিন। কোরআর মুখস্থ করার জন্য আমাকে রহমত করুন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নাজমুল একটি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। পরিবারের আয়ের অবস্থা এতটাই দুর্বল যে নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হয়। এ প্রতিনিধির প্রচেষ্ঠায় অনেক কষ্টে রংপুরে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে রংপুরের ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন, শিশুটিকে দ্রুত ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা জরুরি। সময়মতো চিকিৎসা না হলে নাজমুল চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে।ডাক্তাররা বলেছে চিকিৎসার প্রাথমিক খরচ প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন হবে। চিকিৎসার জন্য ‘সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশ করলে নাজমুলের মায়ের মোবাইলে সাহায্য আসে মোট ১৩৫০০ টাকা। নাজমুলের চিকিৎসার জন্য এখনও দরকার প্রায় ৭০ হাজার টাকার। যখন পরিবারটির নুন আনতে পানতা ফুরার অবস্থা তখন এই বিপুল পরিমান অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে একেবারেই সম্ভব নয়। শিশু নাজমুলকে বাঁচাতে স্থানীয় সচেতন মহল, মানবিক সংগঠন ও সমাজের হৃদয়বান বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নাজমুলের মা নাজমা বেগম। নাজমুলের মা নাজমা কাঁদতে কাঁদতে বলেন, আমার একটাই ছেলে। সে আমার চোখের সামনে ধিরে ধিরে পঙ্গু হয়ে যাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখছি। আমার মন বলে ঢাকা নিয়ে গেলে আমার ছেলেটা বাঁচবে। তাই সন্তানকে বাঁচাতে তিনি সমাজের হৃদয়বান বিত্তবানদের কাছে দু হাত পেতে সাহায্য চেয়েছেন।নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343 ভিডিও কলে বাচ্চাটিকে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর- 01713200091এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতাকে গণপিটুনি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজহার (৫২) নামে এক শরবত বিক্রেতার বিরুদ্ধে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত আজহারকে Read more

ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন পরও দখলদার ইসরাইল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের বলে Read more

চাঁদপুরে রেকর্ড বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত
চাঁদপুরে রেকর্ড বৃষ্টিপাত, নিম্নাঞ্চল প্লাবিত

গত দু'দিনের টানা বৃষ্টির কারণে চাঁদপুরের নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে Read more

গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ
গজারিয়ায় জান্নাত হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন Read more

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদো জুনিয়েরর অভিষেক
পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদো জুনিয়েরর অভিষেক

প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের জার্সি গায়ে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র এর আগে তিনি দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন