দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এমন সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বহুগুণ বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। ঠিক এমনটাই জানিয়েছে পাকিস্তানের দুই সংবাদমাধ্যম জিও সুপার এবং টেলিকম এশিয়া ডটনেট।ঘটনার সূত্রপাত মূলত, মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়াকে কেন্দ্র করে। এরপর থেকেই ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। যে কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশ।কিন্তু বিসিবির এমন সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি নেই আইসিসির। গতকাল তো ঢাকায় বিসিবির কর্তাদের সঙ্গে আলোচনায়ও বসেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা। কিন্তু তাতেও মন গলেনি বিসিবি কর্তাদের। যে কারণেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় কি না, তাই এখন বড় প্রশ্ন। এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দিতে মুখিয়ে রয়েছে পাকিস্তান। দেশটির জিও সুপার জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বিসিবি যে কারণ দেখিয়েছে, সেগুলো বৈধ মনে করছে ইসলামাবাদ। শেষ পর্যন্ত এই ইস্যুতে কোনো সমাধান না আনতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান। সেই সঙ্গে ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সেটাও দেখা হবে ইসলামাবাদের পক্ষ থেকে।গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সমর্থন পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সেখান থেকে বলা হয়েছে, বাংলাদেশের সমস্যা সমাধান না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করবে পাকিস্তান। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিটি করপোরেশন হচ্ছে সাভার
সিটি করপোরেশন হচ্ছে সাভার

ঢাকার সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার Read more

ইরানের গ্যাসক্ষেত্রে হামলার খবর, বিশ্ববাজারে তেলের দামের রেকর্ড লাফ
ইরানের গ্যাসক্ষেত্রে হামলার খবর, বিশ্ববাজারে তেলের দামের রেকর্ড লাফ

ইরানের একটি প্রধান গ্যাসক্ষেত্রে হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুতগতিতে বেড়েছে। বুধবার (১৮ মার্চ) ইরানি গণমাধ্যমে বিশ্বের Read more

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে
বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পিবিআই যশোরসহ পুলিশের একাধিক ইউনিট। Read more

ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকে গেলেন ম্যাঁখো, হাঁটলেন ৩০ মিনিট
ট্রাম্পের গাড়িবহরের কারণে আটকে গেলেন ম্যাঁখো, হাঁটলেন ৩০ মিনিট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে ফরাসি দূতাবাসের উদ্দেশ্যে রওনা হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন