কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অস্কার বিজয়ী বিশ্ব নন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়িতে বুধবার থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা।প্রতি বছর বৈশাখের শেষ বুধবার থেকে  পাঁচদিন ব্যাপী চলে এ মেলা। বৈশাখী মেলার প্রচলন সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ জমিদার হরি কিশোর রায় চৌধুরীর সময়কাল থেকে শুরু হয়। শ্রী শ্রী কাল ভৈরবী পূজা উপলক্ষে তিনি এ মেলার প্রচলন শুরু করে ছিলেন। এ বাড়িটি এলাকায় রায় বাড়ি নামেই পরিচিত। করোনা মহামারির সময় ও গত বছর আওয়ামী দলীয় কোন্দলের কারণ ব্যাতীত কাল ভৈরবী পূজা না হলেও মেলা প্রচলনের শুরু থেকে অদ্যাবদি মেলা বন্ধ হয়নি। বাড়ির সামনের খোলা মাঠ ও পুকুর ঘাটের সামনে বসে এ মেলা। যেখানে মাটির পুতুল, হাড়ি-পাতিল, খেলনা, তৈজসপত্র, কসমেটিক, কাঠের জিনিস ইত্যাদি নানা রকম স্টলে মুখরিত হয় রায় বাড়ির প্রাঙ্গণ। নাগরদোলা ও চরকিতে চরে বিনোদনে মেতে ওঠে শিশু কিশোর। মেলা চলাকালীন সময়ে দূরদূরান্ত থেকে শত শত মানুষ মেলা পরিদর্শন, কেনা কাটা ও বিনোদনের জন্য আসে। এ বাড়িতে ১৮৬০ সালে জন্ম গ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ১৮৮৭ সালে জন্ম গ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতা ছড়াকার সুকুমার রায়। দেশ বিভাগের পূর্বে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সপরিবারে কলকাতা চলে যান।উত্তরাধিকার কেউ না থাকায় বাড়িটি বর্তমানে সরকারের রাজস্ব বিভাগের তত্বাবধানে রয়েছে। সম্প্রতি বাড়ির ধংসপ্রাপ্ত একটি স্থাপনা ও পুকুর ঘাট সরকারের রাজস্ব বিভাগ থেকে সংস্কারের ফলে এর শোভা বর্ধিত হয়েছে। এ বার মেলা বেশ জাঁকজমক পূর্ণ হবে এমনটিই আশা করছেন এলাকাবাসী। বাড়িটি সংস্কারের ফলে মেলা ছাড়াও দর্শনার্থীগণ নিয়মিত রায় বাড়ি পরিদর্শনে আসেন।  কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো.মাঈদুল ইসলাম বলেন, মেলার যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। এ বছর মেলা  থেকে ৭১হাজার ৭শত টাকা রাজস্ব আদায় হয়েছে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দরদাতাকে একটি কমিটি মাধ্যমে পরিচালনার জন্য পরামর্শ দেয়া হয়েছে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩
গাজীপুরে বনদস্যুদের হামলায় সাংবাদিক আহত, সেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৩

গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ Read more

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

জোড়া গোল করে শেষটা রাঙালেন মেসি
জোড়া গোল করে শেষটা রাঙালেন মেসি

ঠিক ২০ বছর আগে ২০০৫ সালে এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিটা গায়ে জড়িয়েছিলেন লিওনেল মেসি। আর এই একই স্টেডিয়ামে সম্ভবত জাতীয় Read more

চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার(১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে Read more

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর মঞ্চ ও মেলার মাঠ পরিদর্শন করলেন ডিসি
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর মঞ্চ ও মেলার মাঠ পরিদর্শন করলেন ডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চ ও সরকারী নজরুল একাডেমী মাঠে তিনদিন Read more

মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ
মিটফোর্ডে যুবদল কর্তৃক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে পাবিপ্রবিতে বিক্ষোভ

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন