বাউফল-লেবুখালী মহাসড়কে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিক্সা ও টমটমের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুমকি উপজেলার রাজাখালি শ্রীরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো.রবিউল (৬) ও বগা ইউনিয়নের কলতা গ্রামের আজিজ মিয়ার ছেলে মো. ইব্রাহীম (৫৫)। এ সময় গুরুতর আহত ঝিলনা গ্রামের মো. সুমন সর্দার (২৫) ও কলতা গ্রামের আবদুল কাদের (৫০) নামে দুইজনকে আশংকাজনক অস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজাখালি শ্রীরামপুর ব্রিজ এলাকা দিয়ে যাত্রীবাহী অটোরিকসা লেবুখালীর দিকে যাওয়ার সময় শ্রীরামপুর লিঙ্করোড থেকে দ্রæত গতিতে আসা ইঞ্জিন চালিত টমটম যাত্রীবাহী অটোরিকসার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকসা উল্টে শিশুসহ ৪যাত্রী গুরুতর আহত হয়। আহতদের দ্রæত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষনা করেন। অপর আহত ২জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, নিহত ২জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের
অনুমতি মিলল ঢাকা-করাচি ফ্লাইটের

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা Read more

ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা
ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা খানিকটা কমে যেতে পারে। সেই সঙ্গে আকাশও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।রোববার (১১ জানুয়ারি) Read more

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে Read more

চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭
চতুর্থ দফায় ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত ৬৭

কেন্দ্রীয় ইসরায়েলে ইরানের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ) এ তথ্য Read more

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু Read more

২২ বছর পর চ্যাম্পিয়ন মেডামেডান স্পোর্টিং ক্লাব
২২ বছর পর চ্যাম্পিয়ন মেডামেডান স্পোর্টিং ক্লাব

পেশাদার লিগে প্রথমবার এবং বাংলাদেশ ফুটবল লিগে ২২ বছর পর চ্যাম্পিয়ন হলো মেডামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন