টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩ টায় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি শাকিল আনোয়ার (কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ (যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম (সময়ের কণ্ঠস্বর), সহ-সভাপতি সাইফুল ইসলাম শাফল (এশিয়ান টেলিভিশন), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা (দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল (জনবাণী) নির্বাচিত হয়েছেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ (মানবকণ্ঠ), অর্থ সম্পাদক ইসমাইল হোসেন (আলোকিত বাংলাদেশ), ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক নজরুল ইসলাম (সময়ের কথা) ও দপ্তর সম্পাদক সোহেল রজত (স্বাধীন বাংলা) বিজয়ী হয়েছেন।নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ শাকের। অন্যান্য কমিশনারদের মধ্যে দায়িত্ব পালন করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালাম ভুঞা, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাহারুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। Read more

দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস
দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক Read more

কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন