ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে পোড়াহাটি গ্রামের কশাইপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তার মেয়ে ঝুমুর খাতুন।এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন রোকেয়ার মা আমেনা খাতুন। আহতদের স্বজনরা জানায়, পোড়াহাটি গ্রামের নকিব উদ্দিনের ছেলে সিহাবের সঙ্গে ৩ বছর আগে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ভাসুর সুজন, শ্বশুর নকিবসহ তার পরিবারের লোকজন যৌতুকসহ নানা কারণে ঝুমুরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। সোমবার ঝুমুরকে মারধর করা হয়েছে সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে ঝুমরের মা রোকেয়া খাতুন মেয়ে বাড়িতে যান।মারধরের কারণ জিজ্ঞেস করলে ঝুমুরের ভাসুর সুজন, তার স্ত্রী চুমকি এবং শ্বশুর নকিব উদ্দিন রোকেয়া ও ঝুমুরকে বেধড়ক মারপিট করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। দুজনের মধ্যে রোকেয়া খাতুনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুইজনকে মারপিটের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি
টঙ্গীতে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যুবদলের অবস্থান কর্মসূচি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল।বৃহস্পতিবার (১০ জুলাই) Read more

সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে বোবা ডাকাত নূর ছালাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফে বোবা ডাকাত (৬০) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক
দর্শনার্থীদের ভিড়ে পুরানো রুপে ডুলাহাজারা সাফারি পার্ক

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দর্শনার্থীদের ভিড় জমেছে কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজারা সাফারি পার্কে। ঈদের লম্বা ছুটির কারণে এবারে লাখো দর্শনার্থীর সমাগম Read more

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া Read more

Prankcasino.app: läs det finstilta innan du spelar
Prankcasino.app: läs det finstilta innan du spelar

Nätcasinon lockar ofta med blinkande grafik och löften om en snabb väg till storvinst. Men bakom kulisserna är det villkoren, Read more

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন জন পদত্যাগ করে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ মুখ্য সংগঠক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন