টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর বন থেকে মো. শামীম (১০) নামের এক শিশুকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শামীম উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা। সে কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. শাহিন পেশায় নলকূপের মিস্ত্রি।পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শামীম বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময় ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাড়ির আশপাশের বনাঞ্চলে অনুসন্ধান চালান। রাত সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি বন থেকে শামীমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।রাত ৯টার দিকে শামীমকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা শাহ আলম  বলেন, ‘শিশুটির মাথার সামনের অংশে গুরুতর আঘাত রয়েছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা ঢাকায় রেফার করেছি।’উদ্ধারের সময় শামীমের পরনে ছিল শুধু লাল রঙের একটি হাফপ্যান্ট। শামীমের নানা করিম সরদার ও মামা সাব্বির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঢাকায় আছি। শামীমের এখনো জ্ঞান ফিরেনি। কে বা কারা বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে আমরা কিছুই অনুমান করতে পারছি না। এ বিষয়ে সকালে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।’সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী  বলেন, ‘নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। পরে শুনেছি, শামীমকে বন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় লিখিত কোনো অভিযোগ এখনো পাইনি। এ মুহূর্তে শিশুটির চিকিৎসা চলছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে’
‘নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নয়ছয় না করে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে দ্রুত বিদায় করতে হবে।শনিবার (২১ Read more

অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই
অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই

চলতি বছরের ২৩ মে ভারতের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব প্রয়াত হন। তার আকস্মিক মৃত্যু ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া Read more

ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ Read more

ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ Read more

চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন
চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ও সকালে এ Read more

ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে
ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসী ফের নৌকায় চড়ে যুক্তরাজ্যে

‘ওয়ান ইন ওয়ান আউট’ চুক্তির আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো এক অনিয়মিত অভিবাসী আবারও নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন