জাতীয় পার্টির (জাপা) একাংশ ও জেপির নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশ করা রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে কয়েকটি আসনে দুইজন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সাংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জাপার নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনান।গত ৯ ডিসেম্বর আত্মপ্রকাশ করা এই জোটে মোট ১৮টি দল রয়েছে। এনডিএফের শরিক দলগুলো হলো জাপার আনিসুল ইসলামের নেতৃত্বাধীন অংশ, জেপি, জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (মহসিন রশিদ), জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসদ (শাহজাহান সিরাজ), ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন।সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান ও এনডিএফের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান Read more

ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে  গতিশীল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ধামরাইয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা Read more

দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ
দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ৯০০ মিটার সড়কজুড়ে বড় Read more

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ
ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার Read more

মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

আগামী মঙ্গলবার থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত Read more

ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই
ভোলায় খাবারে নেশাদ্রব্য মিশিয়ে চুরির চেষ্টা, আহত দুই

ভোলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে এক সাংবাদিকের বাসায় চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় ওই পরিবারের দুই সদস্যকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন