কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের প্রবাসী আবদুল মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তাঁদের ছেলে আব্দুল্লাহ (৪)।স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বসতঘরের আড়ায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় রাবেয়া বেগম ও তাঁর ছেলে আবদুল্লাহকে দেখতে পান তাঁরা। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত রাবেয়ার বাবা ইদ্রিস মিয়ার দাবি, তাঁর মেয়ে ও নাতিকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মেয়ের পা মাটিতে ছুঁয়ে ছিল। দেখে মনে হয়েছে, মা-ছেলেকে মেরে পরে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।’ এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”ওসি আরও জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
গজারিয়ায় বাল্কহেড থেকে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে নদীতে পড়ে আল আমিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে Read more

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম
টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত রামগতি-কমলনগরের ২৭ গ্রাম

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে টানা বৃষ্টি ও মেঘনা নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে পৌরশহর সহ অন্তত ২৭টি গ্রাম প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে Read more

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সফরকালে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় Read more

ছাত্রদল হেলমেট বাহিনীর রূপে আবির্ভাব হবে না: এ্যানী
ছাত্রদল হেলমেট বাহিনীর রূপে আবির্ভাব হবে না: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিগত সময়ে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল। যারা দেশের ছাত্রসমাজের কাছে হেলমেট Read more

‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ
‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন আজ

ঢালিউডে প্রথম সিনেমা দিয়েই দর্শকদের হৃদয় ছুঁয়েছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র ছয় বছরেই বাজিমাত করেন তিনি। আজ ১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন