মহান মে দিবসে উপলক্ষ্যে রাস্তায় যানবাহন স্বল্পতাকে পুঁজি করে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য ময়মনসিংহের নান্দাইলে সড়কে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১ মে) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল চৌরাস্তায় মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়জুর রহমান। তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষ্যে রাস্তায় যানবাহন কম থাকে। এদিন যাত্রী সাধারণের চাপ থাকে বেশী। তাই কোনো পরিবহন মে দিবসকে কেন্দ্র করে বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। এসময় বিভিন্ন বাস কাউন্টার, হেলপার ও ড্রাইভারদের অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে সতর্ক করা হয়। উক্ত কার্যক্রমে নান্দাইল হাইওয়ে পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, যাত্রী সাধারনের সুবিধার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব: ধর্ম উপদেষ্টা
আইনশৃঙ্খলা-অর্থনীতি ভালো, ফেব্রুয়ারিতে সুন্দর নির্বাচন করতে পারব: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, 'অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন থানা-পুলিশ ছিল না। ঢাকায় শিক্ষার্থীদের ট্রাফিকের Read more

গাজায় ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৬
গাজায় ইসরাইলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৬

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।বৃহস্পতিবার আল-জাজিরা জানায়, গাজা সিটির আল Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ১০৯ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের সর্বদলীয় এমপিদের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বেশ কয়েকজন সংসদ সদস্য।মঙ্গলবার (১০ জুন) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন