সংস্কারে যারা বাধা দেবে, ইতিহাস তাদের কখনও ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ কথা বলেন তিনি।ডা. তাসনিম বলেন, ‘এ দেশ ও রাষ্ট্রের জন্য আমরা বহুবার আস্থা রেখেছি, কিন্তু প্রতিবারই প্রতারণার শিকার হয়েছি। এবার আর পিছনে ফেরার সুযোগ নেই। জনগণের শক্তিকে আর অবমূল্যায়ন করা যাবে না। রাষ্ট্রের প্রতিটি স্তরে গঠনমূলক সংস্কার এখন সময়ের দাবি।’শিক্ষা ও স্বাস্থ্য খাতের দূরবস্থা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, ‘জামালপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলেও সেখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না, চিকিৎসাসেবারও তেমন উন্নয়ন হয়নি। শুধু স্থাপনা গড়ে তুললেই উন্নয়ন হয় না। এর বাস্তব কার্যকারিতা থাকতে হবে।’রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ দেশে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে পেছনে ঠেলে দিয়ে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটছে। কিন্তু আমরা আর নীরব থাকবো না। আমরা কথা বলবো, সংগ্রাম করবো এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।’সমাপনী বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন, ‘জনগণের প্রত্যাশা আর দাবিকে যারা অবজ্ঞা করবে, তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই জনগণের ঐক্যই হবে পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।’পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে আ.লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান ফখরুল
আগামী নির্বাচনে আ.লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান ফখরুল

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের Read more

নারান্দিয়া ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা অসম্ভব, অভিযোগ ভুক্তভোগীদের
নারান্দিয়া ভূমি অফিসে ঘুষ ছাড়া সেবা অসম্ভব, অভিযোগ ভুক্তভোগীদের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজসহ অন্যান্য সেবা। এ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা নিজেকে এ Read more

শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা
শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে বলে জানিয়েছেন শ্রম Read more

ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি
ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে যুবদল কর্মী Read more

সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
সাত অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩০ জুলাই) দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন