সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান সরকার। এই খবর তার পরিবার এবং নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এর সূত্রে প্রকাশ করেছে সিএনএন।২৬ বছর বয়সী এরফান সোলায়মানি পেশায় একজন দোকান ব্যবসায়ী। তিনি তেহরানের শহরতলি কারাজে বাস করেন। গত ৮ জানুয়ারি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাত্র তিন দিনের বিচারপ্রক্রিয়ার পর তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।আদালতে সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধু বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকতে পারেননি। তার বোন একজন নিবন্ধিত আইনজীবী হলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল।সোলতানির আত্মীয় সোমায়েহ জানান, তারা জানতে পেরেছেন যে দণ্ড কার্যকর করা হয়নি, তবে এটি এখনো পুরোপুরি বাতিল হয়নি এবং তারা আরও তথ্যের অপেক্ষায় রয়েছেন।ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানতে পেরেছে ইরান এখন বিক্ষোভকারীদের হত্যা এবং আটককৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত করেছে। কয়েক ঘণ্টার মধ্যে এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার সংবাদ আসে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে আগামীকাল কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ Read more

উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু
উখিয়ায় বিষপানে রোহিঙ্গা নারীর মৃত্যু

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ৪নং রোহিঙ্গা Read more

১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার
ইসরায়েলকে একযোগে সতর্ক করল মিসর ও কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সে সঙ্গে গাজার বাসিন্দাদের চিরতরে উচ্ছ্বেদের পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু। এ ধরনের Read more

মেহেদীর রঙ মোছার আগেই লাশ হলেন নববধূ ঝুমা
মেহেদীর রঙ মোছার আগেই লাশ হলেন নববধূ ঝুমা

পারিবারিকভাবে এক মাস ১৯ দিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নববধূর সাজে স্বামীর ঘরে পা রেখেছিলেন মোছা. ঝুমা আক্তার (১৯)। Read more

যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ফরাসি প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি আরও বলে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন