আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না। একই সঙ্গে একটি সংসদীয় এলাকায় কোনো একজন প্রার্থী নির্দিষ্ট সংখ্যার বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। এমন বিধান রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।বিলবোর্ড ব্যবহার সীমিত করার কারণ হিসেবে কমিশন বলছে, বিলবোর্ড তৈরিতে অনেক টাকা খরচ হয়। এক্ষেত্রে ইচ্ছেমতো বিলবোর্ড ব্যবহারে প্রার্থীর নির্বাচনী ব্যয় সীমা অতিক্রম করতে পারে। এছাড়া বিলবোর্ডের কারণে প্রার্থীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরিবেশ নষ্ট হতে পারে। বিলবোর্ড ব্যবহার সীমিত করার ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘এমন একটি বিষয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় আছে।’গণপ্রতিনিধিত্ব আদেশে বিলবোর্ড ব্যবহার বিষয়ে ইসি জানিয়েছে, বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে শুধু ডিজিটাল বিলবোর্ডগুলোতে আলোর ব্যবহার করা যাবে। বিদ্যুতের ব্যবহার করা যাবে। অন্য ক্ষেত্রে আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।আচরণ বিধিমালা নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রার্থীর প্রচারে বিলবোর্ড ব্যবহার অতীতে ছিল না; এবার যুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বন্ধে সংস্কার কমিশনেরও একটি প্রস্তাব ছিল। আমরাও একমত। ব্যানার ও ফেস্টুনের ব্যবহার নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।তিনি বলেন, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদের যোগ করা হয়েছে। ফলে তারা প্রার্থীর হয়ে প্রচারে নামতে পারবেন না। তাদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো ও রেস্ট হাউস ব্যবহারে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমেও যে কারণে গরম পানি পান করবেন
গরমেও যে কারণে গরম পানি পান করবেন

তীব্র তাপদাহের সময়, বরফ-ঠান্ডা পানি পান করা স্বাভাবিক বলে মনে হয়। তবে, গরম পানি তীব্র তাপদাহেও সুস্থতার একটি ঢাল হতে Read more

কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক
কুষ্টিয়ায় মাদক ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির আব্দুস সালাম (৪৮) দৌলতপুর থানার Read more

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে আজকের খেলা (০২ নভেম্বর)

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি রোববার (০২ নভেম্বর) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেয়া যাক নারী Read more

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী
সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন দিল ইসরায়েলি বাহিনী

সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ জুলাই) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ Read more

আলফাডাঙ্গায় দগ্ধ কৃষককে হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা
আলফাডাঙ্গায় দগ্ধ কৃষককে হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ কৃষক মাসুদ মিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। রবিবার (২২ Read more

ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইস্টার সানডে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির পর এবার ৩ দিনের একটি যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন