বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল আজকে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কথা বলছে। যারা আওয়ামী দোসর ও ফ্যাসিস্টদের সহযোগী ছিল, তারা তাদেরকে নিয়ে আজকে রাজপথে নেমেছে। আওয়ামী দোসর ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করলে আমরা কোনোভাবেই তাদেরকে ক্ষমা করব না। দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি তাদেরকে প্রতিহত করবে। একটি গণতান্ত্রিক এবং মানবিক বাংলাদেশ আমাদের স্বপ্ন। জনগণের কল্যাণে কাজ করে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।শুক্রবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১৭ বছর আন্দোলন করে যাচ্ছে। বিএনপি, দেশ এবং গণতন্ত্রের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। হাজার হাজার মাইল দূরে থেকে তারেক জিয়া বিএনপিকে সুসংগঠিত করেছেন। তাদের সকলের একটাই উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদিন রিজভী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, শাহাব উদ্দিন, মুজিবুর রহমান, শহিদল্লাহ কাজী, মিজানুর রহমান খোকন, তোফাজ্জল হোসেন শেখ, মিজানুর রহমান মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, ফখরুল প্রধানসহ বিএনপি ও অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর
গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।শনিবার Read more

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী
নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী

আগামী জাতীয় নির্বাচন ঠেকানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের জাতিগত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। সোমবার (১১ আগস্ট) দেশটির সশস্ত্র এই গোষ্ঠী Read more

চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ
চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ

চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে Read more

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি
আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

আগামী সরকারের মন্ত্রীদের জন্য মিতসুবিশি পাজেরোর ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই মডেলের প্রতিটি গাড়ির দাম এক Read more

সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের
সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় Read more

অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ
অবরুদ্ধ গাজার ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েল: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট ভবনের ৮০ শতাংশেরও বেশি ধ্বংস করেছে ইসরায়েল। মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) গাজা উপত্যকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন