সংবিধান পরিবর্তনকে হুমকি হিসেবে নয়, বিচার বিভাগকে তা গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে দেওয়া বিদায় সংবর্ধনায় তিনি একথা বলেন।সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীদের উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, আমরা একসঙ্গে দেশের বিচারিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করেছি। গত ষোল মাসে আপনারা যে সহযোগিতা আমাকে করেছেন, তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।প্রধান বিচারপতি বলেন, সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালিত হয় তিনটি প্রধান অঙ্গের মাধ্যমে। সেগুলো হচ্ছে— আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। তাই এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট ভবন কেবল একটি স্থাপনা নয়, এটি নাগরিক জীবনের তিনটি ভিত্তির একটি।প্রধান বিচারপতি আরও বলেন, জনগণের সংবিধানিক ক্ষমতা রয়েছে, তারা সময়ের সঙ্গে সঙ্গে সংবিধানকে পরিবর্তন করতে পারে। বিচার বিভাগকে এটা হুমকি হিসেবে নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে।তিনি বলেন, বিচার বিভাগের শক্তি কোনো একক পদে নয়, বরং এটি ন্যায়, ভারসাম্য ও দূরদর্শিতার সঙ্গে সেবা দেওয়ার সম্মিলিত সংকল্পের এক প্রয়াস। আমরা সাধারণত রায়ের কৃতিত্ব বিচারকদের দিই। কিন্তু সেই রায়ের ভাষা, যুক্তি ও কাঠামো তৈরি করেন (আইনজীবী) আপনারা।এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, অস্থির এই বিশ্বে বিচার বিভাগের স্থিরতা, সংযম, সততা ও সাহসই জাতির সবচেয়ে নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস হতে পারে।আজকের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও পরবর্তীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কর্মময় জীবন নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ রেফাত আহমেদ বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রের ডিগ্রি পেয়েছিলেন। পরে মাস্টার্স ও পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসিতে। সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে কাজ করেছেন।সৈয়দ রেফাত আহমেদ ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাই কোর্ট বিভাগে আইনজীবী হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। এর দুই বছর পর তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন।সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেলের ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ড. সুফিয়া আহমেদের ছেলে। ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ রেফাত আহমেদের মা ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

পাবনার চাটমোহরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (৪৫) নামের এক পোলট্রি খাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেল ৫টার Read more

সিরাজদিখানে ৭ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী
সিরাজদিখানে ৭ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১২ জন শিক্ষার্থী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টায় শুরু Read more

সদরপুরে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান
সদরপুরে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবেনেশ্বর নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার Read more

হামলার আশঙ্কায় বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয় গ্রামবাসী
হামলার আশঙ্কায় বাঙ্কার প্রস্তুতে ব্যস্ত ভারতীয় গ্রামবাসী

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু প্রতিরক্ষামূলক Read more

নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
নেত্রকোনায় পলিথিন বিক্রি ও বাজারজাতকরণ, ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা অর্থদণ্ড ও ৬ Read more

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি ৭ নির্দেশনা
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি ৭ নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের প্রতারণামূলক ফাঁদ থেকে সুরক্ষা দিতে এবং অধিকতর সতর্কতা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি সাতটি নির্দেশনা জারি করেছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন