মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র ঘোষণা করেন। গত ১৫ জুন কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরে ঘোষিত শিবচর উপজেলা সমন্বয় কমিটির মেয়াদ ছিল তিন মাস বা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত। তবে পদত্যাগী নেতাদের অভিযোগ, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রকৃত ও ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের শামিল। লিখিত বক্তব্যে রিয়াজ রহমান বলেন, ‘গভীর ভাবনা ও আত্মবিশ্লেষণের পর ব্যক্তিগত কারণে এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। সবাই পাশে ছিলেন, এজন্য কৃতজ্ঞ।’ তারা জানান, কোনো রাজনৈতিক পরিবার থেকে না এলেও কোটা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। বর্তমানে তারা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। শিবচরবাসীর উদ্দেশে পদত্যাগী নেতারা বলেন, ‘আমাদের কর্মকাণ্ডে কারও মনে আঘাত লেগে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত-দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’ সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম
মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার সিআইডি টিম

যশোরে সিআইডির ওপর মাদক ব্যবসায়ীদের হামলার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সিআইডির দুই সাব ইন্সপেক্টরসহ ৪ জন আহত হয়েছেন। বুধবার (৩ Read more

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল
রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল

রাঙ্গামাটিতে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা Read more

চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে
চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে

খাগড়াছড়ির রামগড়ে চট্টগ্রামের একাধিক মামলার পলাতক পরোয়ানাভুক্ত এক আসামিকে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (০৫ জুলাই) বেলা ১১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন