নতুন পরিচয়ে শ্রীলঙ্কা সফরে গেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক বছরের জন্য ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। দায়িত্ব পাওয়ার পর আজ সকালে মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিরাজ। এরপর দুপুরে বিমানে চড়ে বিকেলেই স্থানীয় সময় শ্রীলঙ্কায় পৌঁছেছেন এই অলরাউন্ডার।দ্বিতীয় বহরে মিরাজের সঙ্গে গেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সৈয়দ খালেদ আহমেদ, মুমিনুল হক, জাকের আলী অনিক ও এনামুল হক বিজয়। এর আগে প্রথম বহরে লঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, পেস বোলিং কোচ শন টেইট এবং ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদ রানা।শ্রীলঙ্কার গলে আগামী ১৭ জুন শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দ্বিপাক্ষিক সিরিজের সূচনা। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন সংস্করণে তিন অধিনায়কের নেতৃত্বে এই সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে মিরাজই থাকছেন নেতৃত্বে।সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না, যার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। টেস্টে দলটির অবস্থান ৯ নম্বরে, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অবস্থান ১০ নম্বরে। দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে টেস্ট হারা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের মতো হতাশাজনক ফলাফল এসেছে লিটনের নেতৃত্বে। ৬ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে কেবল একটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান
উন্নয়নের কথা শুনলে ছুটে যান ইউএনও আতিকুর রহমান

উন্নয়নের কথা শুনলে ছুটে যান কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের Read more

পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট
পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাকুড়িতলা থেকে সোনাপোতা যাওয়ার রাস্তাটি পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে। বালু ব্যবসার নামে রীতিমতো পরিবেশ, Read more

গজারিয়ায় ১৫ মামলার আসামি কসাই লিটন গ্রেপ্তার
গজারিয়ায় ১৫ মামলার আসামি কসাই লিটন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবা বদি নামে পরিচিত ১৫ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লিটন Read more

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে আগামী রবিবার (২২ জুন) চীন সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ Read more

‘হত্যাকারীকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’ বলে মন্তব্য, দুই শিক্ষার্থীকে শোকজ
‘হত্যাকারীকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’ বলে মন্তব্য, দুই শিক্ষার্থীকে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তদন্তকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা প্রমাণ করতে দুই শিক্ষার্থীকে শোকজ Read more

সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৮ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার (০৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন