শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। ওয়ানডে সিরিজের পর একই ভেন্যুতে আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে পাকিস্তান।পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ নভেম্বর, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এটি সেই ভেন্যু যেখানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।২০১৯ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসছে শ্রীলঙ্কা। সর্বশেষ সফরে দুই ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে জিতেছিল স্বাগতিক পাকিস্তান। দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। সেই ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল বাবর আজমের দল।ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দুই দিন পর, ১৭ নভেম্বর শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। সিরিজের তৃতীয় দল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি, তবে সম্ভাব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে আসছে।এর আগে, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল পাকিস্তান, আফগানিস্তান ও আমিরাত। সেখানে ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।একনজরে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি :  ১১ নভেম্বর : প্রথম ওয়ানডে, রাওয়ালপিন্ডি  ১৩ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডি  ১৫ নভেম্বর : তৃতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী
ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পাচারের শিকার এক বাংলাদেশি নারী ১০ মাস পর নিজ দেশে ফিরেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ
সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি সব Read more

কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
কিশোরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জে পাঁচটি খাদ্য প্রস্তুত ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য Read more

লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!
লোডশেডিংয়ের ফাঁকে আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি!

নরসিংদী জেলা দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা Read more

১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১১ দিনে এলো ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন