পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে পর্দা উঠবে এই সিরিজের। তবে সিরিজের এই প্রথম টেস্টে অনিশ্চিত মেহেদী হাসান মিরাজ। মূলত অসুস্থতার কারণেই গল টেস্ট থেকে ছিটকে যেতে পারেন ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। জানা গেছে, শ্রীলঙ্কায় বিপক্ষে ম্যাচের আগে জ্বরের কারণে অনুশীলন করেননি মিরাজ। ফলে গল টেস্টে তার দলে থাকা নিয়ে শঙ্কা জেগেছে। যদিও জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আশাবাদী মিরাজের প্রথম টেস্টে খেলা নিয়ে। মিরাজের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে গলে গণমাধ্যমকে সিমন্স বলেন, ‘হ্যাঁ মিরাজের জ্বর, তবে গত কয়েকদিনের চেয়ে আজ সকালে ভালো দেখেছি ওকে। চিকিৎসা চলছে। আশা করি কাল ও প্র্যাকটিস করতে পারবে।’মিরাজ ব্যাট ও বল দুই হাতেই দলের বড় শক্তি। তিনি না থাকা মানে দলের কম্বিনেশন সাজাতেও অসুবিধার সৃষ্টি। সিমন্স জানালেন, দলের প্রত্যেকেই আশায় আছেন মিরাজকে নিয়েই সাজানো হবে একাদশ। তবে যদি শেষপর্যন্ত খেলতে না-ও পারেন, তার অভাব ঘোচাবেন অন্য কেউ। বিষয়টিকে যেন মধুর সমস্যা হিসেবে দেখছেন এই ক্যারিবিয়ান।তিনি বলেন, ‘মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আরেকজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। তবে এটাও জানে, সে যদি না খেলে আমাকে দায়িত্ব নিতে হবে। একটু দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’উল্লেখ্য, আগামী ১৭ জুন গল টেস্টের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। এরপর ২৫ জুন কলম্বোয় অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল

গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার নিশ্চিত করে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকালে বৈষম্যবিরোধী Read more

কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি Read more

গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব
গ্লোবাল সুপার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গ্লোবাল সুপার লিগের দল দুবাই ক্যাপিটালস।রোববার (৬ জুলাই) ইন্টারন্যাশনাল লিগ Read more

রাঙামাটিতে গলায় মাফলার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
রাঙামাটিতে গলায় মাফলার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাইয়ে নিজ ঘরে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মো. জামাল হোসেন (২৮) নামে এক যুবক।সোমবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দ্রঘোনা Read more

মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
মার্চ ফর গাজা: নিরাপত্তার চাদরে ঢাকা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন