ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার (২০ জুন) ইসরায়েলের উদ্ধারকারী বাহিনী মাগেন ডেভিড অ্যাডম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার পরবর্তী একটি ছবি প্রকাশ করেছে।ছবিতে দেখা যায়, একটি খোলা এলাকায় বেশ খানিকটা জায়গা জুড়ে জ্বলছে আগুনের লেলিহান শিখা আর সেখান থেকে নির্গত বিশাল কালো ধোঁয়ার কুন্ডলিতে চারপাশ অস্পষ্ট। খোলা জায়গার আশপাশে কয়েকটি বহুতল ভবন দেখা গেছে। সেই ভবনগুলোর ম্যধ্যে একটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।এক্সে পোস্ট করা ছবিতে মাগেন ডেভিড অ্যাডমের পক্ষ থেকে বলা হয়, আজ শুক্রবার ভোরে দক্ষিণ ইসরায়েলে রেড অ্যালার্ট সাইরেনের কয়েক মিনিটের মধ্যে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভার’ তিনটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।এই তিন সামরিক স্থাপনার পাশাপাশি একটি বেসমামরিক হাসপাতালেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে আহত হয়েছেন অন্তত ১৩৭ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’
‘ভবিষ্যতে আরও একটি গণঅভ্যুত্থান হতে পারে’

দেশে ভবিষ্যতে আরেকটা গণঅভ্যুত্থান হলেও হতে পারে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ওই গণঅভ্যুত্থানের পর Read more

তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া
তালিমের নামে ধোকা, মহিলাদের জন্য হুজুর রাখবে বিএনপি: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজারে সভাটি হয়। এতে Read more

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভবিষ্যতের স্বপ্ন আর পরিবারের অভাব ঘোচাতে রাশিয়ার পথে পা বাড়িয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। কিন্তু তার Read more

ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল
ইন্টার মায়ামিতে যোগ দিবেন ডি পল

সপ্তাহখানেক আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। এবার জানা গেছে Read more

সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার
সিরাজদিখানে অটোরিকশা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত একটি পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি Read more

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানালো এনসিপি

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার কারণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।আজ শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, 'এনসিপি জুলাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন