গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় চিকিৎসা সেবা নিয়ে প্রশ্ন তুলেছে একটি শিশু রোগীর রক্ত পরীক্ষার ঘটনায়। একই দিনে এলাকার ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করিয়ে ৩ ধরনের ভিন্ন রিপোর্ট পায় শিশুটির পরিবার। এতে চরম বিভ্রান্তি ও ভোগান্তির মধ্যে পড়তে হয় তাদের।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিশুর বাবা।অভিযোগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী গ্রামের আশিক মন্ডল তার ৩ বছর ৬ মাস বয়সী শিশু আবিদার জ্বর হলে গত (২৪ আগস্ট) তাকে মাওনার আল-হেরা মেডিকেলে নিয়ে যান। সেখানে ডা. মোহাম্মদ হুমায়ুন কবিরকে দেখানো হয়। তিনি রোগী দেখার পর কিছু ওষুধ লিখেন এবং CBC, CRP করতে বলেন। পরের তাৎক্ষণিক রোগীকে এই হাসপাতালেই দুটি পরীক্ষা করা হয়। রক্ত পরীক্ষায় CRP = 52.3 আসে, যা দেখে চিকিৎসকরা শিশুটিকে গুরুতর অসুস্থ বলে দাবি করেন এবং তাৎক্ষণিক ইমারজেন্সি বিভাগে ভর্তি দেয়ার কথা বলেন। পরিবারের সন্দেহ হলে তারা একই পরীক্ষাটি পুনরায় মাওনার নিউ প্রেসক্রিপশন হাসপাতাল ও জহির মেডিকেলে করান। সেখানে যথাক্রমে CRP = 5.0 ও CRP = 6.0 রিপোর্ট আসে, যা সম্পূর্ণ ভিন্ন।এ ঘটনায় শিশুর পিতা আশিক মন্ডল বলেন, আল-হেরা মেডিকেল ভুল রিপোর্ট দিয়ে আমাদের ভয় দেখিয়েছে। এতে আমাদের পরিবারে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। সঠিক তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।স্থানীয় বাসিন্দারা অভিযোগ, এ ধরনের ঘটনা মাওনা এলাকার চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সচেতন নাগরিক সমাজের শ্রীপুর শাখার উপদেষ্টা সাঈদ চৌধুরী বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসে আঘাত হানে। সঠিক ল্যাবরেটরি ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকি না থাকলে এমন বিভ্রান্তিকর রিপোর্ট আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। স্বাস্থ্য অধিদফতরের উচিত এ বিষয়ে নজরদারি বাড়ানো এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট হাসপাতালগুলোর লাইসেন্স পর্যালোচনা করা।এ বিষয়ে আল-হেরা মেডিকেলের পরিচালক ও শিশু বিশেষজ্ঞ ডা. হুমায়ুন কবির বলেন, এটা রক্তের একটি ছোট পরীক্ষা, জটিল কিছু নয়। এ ধরনের পরীক্ষায় মেশিনের কারণে সামান্য তারতম্য হতে পারে। এটি কোনো বড় সমস্যা নয়, বরং টেকনিক্যাল কারণে এমনটা ঘটতে পারে। আর ভর্তি করার বিষয়টি নিয়ে বলতে চাই, আমি কখনোই নিজের ইচ্ছায় কাউকে ভর্তি করি না। শুধুমাত্র রোগীর স্বার্থেই ভর্তি করা হয়ে থাকে।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই
ভাষা সংগ্রামী আহমদ রফিক আর নেই

ভাষা সংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)। রাজধানীর বারডেম হাসপাতালের Read more

পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা
পুলিশে রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৯ কর্মকর্তা

পুলিশের ৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ Read more

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে কতদিন চলমান থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল সোমবার (২৬ মে) সন্ধ্যা Read more

বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের
বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত ময়নুলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থী ময়নুল হক। তবে তার এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাঁধা হয়ে Read more

নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম
নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ: ফয়জুল করিম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর ঈদগাহ মাঠে রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার সময় ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে Read more

২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল
২৮ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭টি ফ্লাইট বাতিল

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন