ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের  শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেললাইনের পাশ থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (০৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে শ্রীনগর ফায়ার সার্ভিস মরদেহটি উদ্ধার করে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। চেহারাসহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন, বেলা ১১টার দিকে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহটি রেললাইনের পাশে পড়ে আছে এবং প্রায় ১০-১২ হাত দূরেই বিচ্ছিন্ন অবস্থায় মাথার মগজ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি গ্রহণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস
বিশ্বকাপ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে সান্তোস

কিছুদিন আগেও নেইমারের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না। ইনজুরিতে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলতে না পারায় শৈশবের ক্লাব সান্তোসের সমর্থকদের কাছ Read more

মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ১৫ হিন্দু ধর্মাবলম্বী
মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগ দিলেন ১৫ হিন্দু ধর্মাবলম্বী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য Read more

ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে
ফরিদপুরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, সত্যতা মেলেনি তদন্তে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠলেও সরেজমিন পরিদর্শনে তার সত্যতা পাওয়া যায়নি। Read more

গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের
গাছে উঠতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু দিনমজুরের

গাছে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে ফজলুল হক (৫২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার Read more

‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’
‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’

যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই Read more

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল
টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল

দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন