মুন্সিগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। এ সময় একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), মো. দোলোয়ার হোসেন দেলু (৪০) ও শওকত আকবর (২৮)।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব-১০ শ্রীনগর ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় র‍্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়, তবে দুজন পালিয়ে যায়।আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড তাজা গুলি, ১৫০ বোতল ফেনসিডিল, এক বোতল বিদেশি মদ, মাদক কেনাবেচার নগদ এক লাখ ৩৩ হাজার ৫০০ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, তিনটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইল ফোন।জাহাঙ্গীর পদ্মা সেতু উত্তর থানার মাওয়া পুরাতন ঘাট এলাকার মৃত সেকেন্দোর হোসেন আলীর ছেলে, দোলোয়ার কুমারভোগ এলাকার শাহ আলমের ছেলে এবং শওকত আকবর শ্রীনগর উপজেলার মাঘঢাল এলাকার আজাহার দেওয়ানের ছেলে।র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর ও দোলোয়ারের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলছে। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে

মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনানকে (১২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা Read more

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, জামায়াত আমিরের উদ্বেগ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি Read more

নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নান্দাইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. জামাল মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার Read more

ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর
ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর

যশোরে ইজিবাইক চালক চঞ্চল হোসেন (৩০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এ সময় ঘরের Read more

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান ২৭ লাখ টাকা

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গপথ বা টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ১ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৩৬৬টি Read more

টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
টানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর

টানা পাঁচদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোন বিভাগেই টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা নেই।  শনিবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন