ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের শরীরের ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।সোমবার সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউট জানায়, আইসিইউতে স্থানান্তরিতদের অবস্থা আশঙ্কাজনক।আইসিইউতে ভর্তি আহতরা হলেন—মাসুকা (৩৭), বাপ্পী সরকার (৯), মাহতাব (১৪), নাফিজ (৯), শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), সায়মা (১০), মাহিয়া (১৫), আফরান (১৪) এবং মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)। আইসিইউতে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এর আগে, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। নিহত হয়েছে ২০ জন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি  গায়ে জড়াতে উৎসাহী হয়ে উঠছেন। Read more

ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির
ব্যারিস্টার রাজ্জাক লাইফ সাপোর্টে, দোয়া চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে Read more

নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়
নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে মাঝেমধ্যেই স্যোশাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গতরাতেও এক ফেসবুক Read more

এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭
এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা উত্তাল। এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে অবরোধ Read more

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

জেলার উল্লাপাড়ায় বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিশুকের চালকসহ আরও এক যাত্রী গুরুতর Read more

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ
দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ

বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন