ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এবার একটি পডকাস্টে অংশ নিয়ে সিঙ্গেল জীবন ও শেখ সাদী সম্পর্কে কথা বলে আবারও আলোচনায় তিনি।‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর দশম পর্বে হাজির হয়েছিলেন পরীমণি। অনুষ্ঠানটি এরইমধ্যে প্রকাশিত হয়েছে নেটদুনিয়ায়।রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে পরীমণি কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন যা আগে কখনো প্রকাশ্যে আনেননি। অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, ব্যক্তিজীবনে তিনি এখন সিঙ্গেল কি না? তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সাথে তার সম্পর্ক কী, সেটিও জানতে চাওয়া হয়।প্রায় ১০০ মিনিটের পডকাস্টে কথোপকথনে এমন প্রশ্নে পরী বলেন, ‘না, আমি সিঙ্গেল নই।’ এরপরই চিত্রনায়িকা হেসে বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। কারণ আমি নিজেই তা বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’শেখ সাদী সম্পর্কে পরী বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমার একবারই বিয়ে হয়েছিল। জানি না, এত বিয়ের কথা কেন ওঠে? ওরা মনে হয় সৎস্বামী। ছোটবেলায় মজা করে বলতাম, এক ডজন বিয়ে করবো। এখন সেটাই সোশ্যাল মিডিয়ায় স্টাবলিশ হয়ে গেছে। আমার সাথেই এমন হয়! আগে গুঞ্জনগুলো পাত্তা দিতাম, এখন দেই না। ছেড়ে দিয়েছি।’প্রসঙ্গত, ব্যক্তিজীবনে প্রেম করে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরী। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর ক্যারিয়ার, ছেলে ও দত্তক নেয়া মেয়েকে নিয়েই জীবন সাজিয়েছেন এ চিত্রনায়িকা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ
ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।রোববার (০১ জুন) জলবায়ু কর্মী Read more

আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু
আমরা কী করছি একসাথে? অভিনয় নাকি অন্য কিছু

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে বেশ সরব থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ Read more

গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ
গজারিয়ায় ১ম বারের মতো ডায়াবেটিস রোগীদের জন্য ব্রি ধান-১০৫ চাষ

গজারিয়ায়  কৃষকের মাঠে ডায়াবেটিক রোগীর জন্য উদ্ভাবিত ব্রি ধান ১০৫ চাষ হচ্ছে গজারিয়ায়। ভালো ফলন দেখে আশাবাদী কৃষকরা। উপকারী এই Read more

কুয়েতের ভিসা নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ
কুয়েতের ভিসা নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিশেষ অনুমতি ছাড়াই Read more

হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী
হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নির্বাচন কমিশন: রিজভী

শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কমিশন তার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।আজ Read more

কমপ্লিট শাটডাউনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা
কমপ্লিট শাটডাউনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসুচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের  শিক্ষক ও পোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন