‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’ উদ্বোধন ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।   আজ বুধবার (২৫ জুন) ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান হবে। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার প্রদান করবেন। জানা গেছে, রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে আগামী ২৫ জুন থেকে পরিবেশ মেলা ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলা চলবে চলবে ২৫ থেকে ২৭ জুন এবং বৃক্ষমেলা চলবে ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এবং বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’।এ উপলক্ষ্যে জেলা-উপজেলা এবং ঢাকা মহানগরের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক, স্লোগান প্রতিযোগিতা, সেমিনার ও শিল্প প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। এছাড়া বিভাগ, জেলা ও উপজেলায় বৃক্ষমেলা এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে। জনসচেতনতা বাড়াতে মোবাইলে এসএমএস প্রচারণা, ব্যানার স্থাপন ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ১৯৯৫-৯৬ থেকে ২০২৩-২৪ অর্থ-বছর পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৮৪২ হেক্টর ব্লক বাগান, ৭২ হাজার ৫৮১ কিমি স্ট্রিপ বাগান সৃজন এবং ২০ কোটি ৬২ লাখ চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। সামাজিক বনায়নের ২ লাখ ৫০ হাজার উপকার ভোগীর মধ্যে ৫০৫ কোটি টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে। এছাড়া হাতি, শকুন, শাপলা পাতা মাছ, পরিযায়ী পাখি, হাঙর, ডলফিন, ঘড়িয়াল সংরক্ষণ কার্যক্রম চালু আছে। হালনাগাদ করা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বাতিল করা হয়েছে মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক প্রকল্প এবং পূর্বাচল এলাকাকে জীববৈচিত্র্য অঞ্চল ঘোষণা করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা
শিক্ষা চত্বরে নিথর এক দেহ, আশেপাশে নেই মানবতা

রাজশাহীর সিএনবি মোড় তখন অনেকটাই নির্জন। বৃহস্পতিবার (০৫ জুন) রাত সাড়ে দশটা। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে কয়েকটি রিকশা, কিছু পথচারী, দূর থেকে Read more

পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির Read more

পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
পাবিপ্রবিতে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক ও সংস্কৃতিনির্ভর সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।বুধবার (৭ মে) Read more

আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী
আমরা নির্বাচনে কারচুপিটা ঠেকাব, ইনশাল্লাহ: ছাত্রদলের জিএস প্রার্থী

চাকসু নির্বাচনে ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন বলেছেন, 'বউ পরকীয়া করলে স্বামী গ্রহণ করবে না, নির্বাচনে কারচুপি করলে কে Read more

ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩
ইসরায়েলি আগ্রাসন মিছিল শেষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গ্রেফতার ৩

ইসরায়েলি আগ্রাসান বিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন