বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৪০) নামে এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু হানিফ পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ডের হামেত খাঁর ছেলে। তিনি পৌর শহরের ৪নং ওয়ার্ডের হাবিব মাওলানার চারতলা ভবনের তৃতীয় তলায় নির্মাণকাজ করছিলেন। কাজ করার সময় একটি লোহার রড বাঁকাতে গিয়ে রডটি পাশের ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আবু হানিফ এবং অপর শ্রমিক আল আমিন (সেলিম লন্ডির ছেলে) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক আল আমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন রাজমিস্ত্রির মৃত্যুর ঘটনা শুনেছি। শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১
আলমডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও দুইটি ব্যাটারী চালিত পাখি ভ্যানসহ শামীম মালিতা (২২) নামে একজনকে আটক করেছে Read more

মরদেহ আটকে সুদের টাকা আদায়!
মরদেহ আটকে সুদের টাকা আদায়!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ঘটেছে এক চরম অমানবিক ঘটনা। হারুন (৪৫) এর মরদেহ আটকে সুদের টাকা আদায় করার পর Read more

ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
ঢাবির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০টায় ওই বিস্ফোরণ ঘটানো হয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন