অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ। ১৮৭৩ সালের এই দিনে বরিশাল জেলার বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনি শেরে বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন।অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কৃষকদের কথা চিন্তা করে, কৃষকের দুঃখ মোচনে ঋণ সালিশি আইনসহ বেশ কয়েকটি আইন পাস করেন তিনি। কৃষির আধুনিকায়নের জন্য প্রতিষ্ঠা করেন ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’, যার বর্তমান নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।১৯৩৫ সালে তিনি কলকাতার মেয়র ও ১৯৩৭ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করেন।১৯৫৪ সালের ১৫ মে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এ কে ফজলুল হক। ১৯৫৫ সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ লাভ করেন। ১৯৫৬ সালের ২৪ মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৮ সালের ১ এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। এরপরই তিনি তার ৪৬ বছরের বৈচিত্রময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।১৯৫৮ সালের ২৭ অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়।১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মারা যান শেরে বাংলা এ কে ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা
পাইলসের পরিবর্তে পিত্তথলির অপারেশন, হাসপাতাল বন্ধ ঘোষণা

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে চাঞ্চল্যকর এক চিকিৎসা অবহেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন Read more

ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক
ভুয়া অর্ডারে আম ব্যবসায় ক্ষতি, জামায়াতকে দুষলেন তারেক

আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান অভিযোগ করেছেন, তার পরিচালিত আম ব্যবসায় ভুয়া অর্ডারের কারণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে Read more

লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার (২৯ Read more

ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু
ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ৩৬ ফিলিস্তিনি। উপত্যকাজুড়ে Read more

নওগাঁয় স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে
নওগাঁয় স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে

নওগাঁর বদলগাছীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন