আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের  (ইউএনও) উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আপনি আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন, কানাডা থেকে লেখাপড়া করে আসছেন, আপনি বিসিএস পাস করেছেন, ভুলে যান। আপনি জনগণের চাকর। সোজা কথা, সবার সাথে মিশতে হবে।বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্তএক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ইসি আনোয়ারুল বলেন, প্রথম কথা হলো সামনে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আমরা খুব ভয় পাচ্ছি? ভয়ের কোনো কারণ নেই। ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন প্রশাসন খুব দোদুল্যমান ছিল। খুব কঠিন সময় পার করেছেন আপনারা, কোনো সন্দেহ নেই। এখন মোটামুটিভাবে উপজেলা পর্যায়ের যে সমস্যাগুলো, অনেকটা কাটিয়ে উঠেছেন। তাহলে আপনাদের (ইউএনও) ভয় নাই। এখনকার পর্যায়ে সবচেয়ে ক্ষমতাবান অফিসার কে? উপজেলা নির্বাহী অফিসার। এটা আপনি চেয়ারে আপনি হয়তো টের পান না।তিনি আরও বলেন, আজ আপনাদের অনেকে হয়তোবা মনে করতে পারেন, সামনে কী অবস্থা। আজকের এক পত্রিকায় দেখলাম, তত্ত্বাবধায়ক সরকারের আবহ সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন থেকে আপনাদের প্রতি মেসেজ হলো, কোনো ভয় নেই। সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে আছে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। উদ্দেশ্যমূলকভাবে যদি অন্যায়ভাবে কোনো কাজ হয়ে যায়, কিন্তু ইল ইনটেনশনে যদি আমরা ফিল্ড লেভেলে কোনো সমস্যার সৃষ্টি করি, পার পাবেন না। আর সঠিকভাবে কাজ করার জন্য যা যা লাগে, অর্থায়ন লাগে, সেটাও আপনাকে দেব।ইসি কমিশনার বলেন, আপনারা তারা, যাদের নেতৃত্ব, যাদের সমন্বয়, যাদের বুদ্ধিমত্তা, যাদের সততা, যাদের নিষ্ঠা, নিরপেক্ষতার ওপর নির্ভর করবে সামগ্রিক নির্বাচনের অবস্থা। ইউএনওর ভূমিকা এমন হবে যে প্রত্যেকেই মনে করবেন, ইউএনও সাহেব আমার লোক। কিন্তু আপনি কিন্তু কারো লোক নন।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মান-সম্মান যে ভূলণ্ঠিত হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে আমিও একজন। সুতরাং আমাদের যে সুযোগটি এসেছে এটি কাজে লাগাতে হবে। কারণ এখন যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে এটি স্বাভাবিক এবং এই সময়ে আপনার সততার নিষ্ঠা দেখানোর সুযোগ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম

বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৭০ Read more

শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের ৩৫টি ব্যাংক হিসাব ও ২৩টি বিও হিসাব (শেয়ার) অবরুদ্ধের Read more

কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ
নান্দাইলে মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণের জন্য ১ লাখ টাকা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ২০টি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো নির্মাণ কাজের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর সাড়ে বারোটায় মাওলানা আফতাব Read more

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় তারেক রহমানের

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড Read more

মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ
মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ তিনজন গুলিবিদ্ধ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন