রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় তলায় জেনেটিক্সের মাস্টার্সের ক্লাস রুমে এক দুর্ঘটনা ঘটে। হঠাৎ কক্ষটির ফলস ছাদ এবং ফ্যান ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জেনেটিক্স ল্যাব ক্লাসে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।সোমবার (১৪ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে লেভেল-৩, সেমিস্টার-১ এর গ্রুপ ‘কে’ এর জেনেটিক্স ল্যাব ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন হঠাৎ করেই উপরের ছাদের প্লাস্টার ধসে পড়ে। এর ফলে ফ্যানসহ সম্পূর্ণ ফলস ছাদটি ভেঙে ডায়াসের উপর আছড়ে পড়ে। বাম পাশের সামনের সারিতে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।শিক্ষার্থীরা জানান, শিক্ষক যদি আর এক মিনিট আগেও বোর্ডে লেখা শুরু করতেন, তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো। এই ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে কৃষি অনুষদের ফলস ছাদসহ সম্পূর্ণ ভবনের সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ‘হতাহতের আগেই সংস্কার হোক।’এ বিষয়ে ক্লাসে উপস্থিত কোর্স টিচার প্রফেসর ড. কাজী মো. কামরুল হুদা বলেন, ‘ক্লাস রুমের সংকট থাকায় আমরা সেখানে গেছিলাম। পরে ক্লাসের মাঝেই সিলিং খুলে পড়ে। তারপর আর সেখানে ক্লাস নেওয়া হয়নি, আমরা অন্য আরেকটি রুমে চলে যাই।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭
জম্মু-কাশ্মিরের শ্রীনগরে তুষার ধস, নিহত ৭

জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের সঙ্গে লাদাখের রাজধানী লেহ এর সংযোগকারী মহাসড়ক এনএইচ-১ এর জোজিলা পাস এলাকায় একাধিক তুষারধস হয়েছে। এতে নিহত Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভীর
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই রিজভীর

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে Read more

বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও করলেই শাস্তি, সতর্কবার্তা বিআরইবির
বৈদ্যুতিক লাইনে কাজের সময় ভিডিও করলেই শাস্তি, সতর্কবার্তা বিআরইবির

বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে পল্লী বিদ্যুৎ সমিতিতে Read more

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর
ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেড ক্রস কফিনে দেহাবশেষ উদ্ধার করে ইসরায়েলি Read more

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন