ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং ফেডারেশন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। আজ বুধবার (১৬ জুলাই) ১৯ সদস্যের এই নতুন কমিটি ঘোষনা করেছে এনএসসি। নতুন কমিটির সভাপতি করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত এই কর্মকর্তা এর আগেও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।কমিটিতে সহ-সভাপতি হিসেবে জায়গা পেয়েছেন, রোমো রউফ চৌধুরী এবং আব্দুস সালাম খান। এছাড়া সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন নারী ক্রীড়া সংগঠক বেগম আলেয়া ফেরদৌস। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব হিসেবেও কাজ করেছেন।নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন সাবেক শুটার জিএম হায়দার। ফেডারেশনের নীতি-নির্ধারণী কাজে তিনিই মূল ভূমিকা পালন করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অতীত কর্মকাণ্ড ঘিরে তার ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শুটিং অঙ্গনের একটি অংশে।কমিটিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। সদস্যদের মধ্যে আছেন সাবেক শুটার ও দীর্ঘদিন ফেডারেশনের সঙ্গে যুক্ত থাকা সংগঠকেরা। তবে জাতীয় দলের সাবেক তারকা শুটার সাইফুল আলম রিংকি, সাবরিনা সুলতানা ও শারমিন আক্তার রত্নার নাম দেখা যায়নি কমিটিতে।শুটিং ফেডারেশনের জন্য উপস্থাপিত সার্চ কমিটির তালিকা জমা পড়েছিল কয়েক মাস আগেই। যেহেতু এটি একটি সংবেদনশীল ও প্রযুক্তিনির্ভর খেলা, তাই সময় নিয়ে যাচাই-বাছাই করেছে ক্রীড়া মন্ত্রণালয়। ফলে কমিটি ঘোষণায় বিলম্ব হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা অনুমোদিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা আগে ছিল ৫৫। তিনটি অ্যাসোসিয়েশন একীভূত হওয়ায় বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫২। এর মধ্যে ফুটবল ও ক্রিকেট বাদে বাকি ৫০টি ফেডারেশনে ইতোমধ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এখন কেবল অপেক্ষা মহিলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি ঘোষণার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি
নিউইয়র্কের সম্ভাব্য মেয়র মুসলিম তরুণ জোহরান মামদানি

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে চমক সৃষ্টি করেছেন তরুণ বামপন্থী নেতা জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে  অভাবনীয় Read more

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ
জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মাধ্যমিক ও Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

নোয়াখালী-২ আসনে এনসিপি থেকে প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া
নোয়াখালী-২ আসনে এনসিপি থেকে প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক ও নির্বাহী পর্ষদের সম্পাদক Read more

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল রবিবারই। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন