আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে দলীয় আম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রধান অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস যুব পার্টির সভাপতি তারিকুল ইসলাম সুমন। এ লক্ষ্যে সম্প্রতি পল্লবী থানা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।এর আগে গত ১৮ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে এনপিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন সুমন।এদিকে ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন।এনপিপির নেতারা জানান, তারিকুল ইসলাম সুমন পল্লবী থানার একজন পরিচিত, সৎ ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্রিয়তাই তাকে শক্ত অবস্থানে রেখেছে বলে দাবি করেন দলীয় নেতারা।মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তারিকুল ইসলাম সুমন বলেন, ‘ইনশাআল্লাহ ঢাকা-১৬ আসনের জনগণের ভোটে বিজয়ী হতে পারলে এ এলাকায় জবাবদিহিতামূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই। জনদুর্ভোগ লাঘব, যানজট নিরসন, পানি ও বিদ্যুতের সমস্যা সমাধান, বস্তিবাসীদের অমানবিক জীবনযাপনের অবসানসহ সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখব।’তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে, এমন প্রত্যাশা তার এবং তার দল এনপিপির।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা
ধরন পাল্টে গেছে ডেঙ্গুর, দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। তবে, এবারের মৌসুমে অনেক রোগীদের মধ্যে জটিল উপসর্গ দেখা যাচ্ছে। রোগীদের অনেককেই এখন রাখতে Read more

শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার
শ্যামলী বাসে ইয়াবা পাচার, ৬ হিজড়া গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ ছয়জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিকে আটক করেছে পুলিশ।রবিবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভার Read more

স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা
স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার (২০২৫-২০২৬) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে Read more

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

গরমে শরীরে শক্তি জোগায় আখের রস
গরমে শরীরে শক্তি জোগায় আখের রস

চৈত্র-বৈশাখের প্রখর রোদে যখন শরীর ক্লান্ত ও জর্জরিত, তখন এক গ্লাস ঠাণ্ডা আখের রস যেন স্বর্গীয় শান্তি। শুধু স্বাদেই নয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন