শিশু বিভিন্ন কারণে বমি করে। একেক বয়সের শিশু ভিন্ন ভিন্ন কারণে বমি করতে পারে। তবে দুধের শিশু অর্থাৎ শুধু দুধ খায় এমন শিশুরা ঘন ঘন বমি করে থাকে। তাদেরকে কোলে নিলে অনেক সময় কাপড়ে বমি লেগে যায়। এ রকম ক্ষেত্রে কাপড় অপবিত্র হয়েছে কি না বোঝার জন্য দেখতে হবে শিশু কি মুখ ভরে বমি করেছে নাকি সামান্য বমি করেছে। দুধের শিশুরা সাধারণভাবে যেমন বারবার একটু একটু করে বমি করে থাকে, এই বমি অপবিত্র নয়, কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে না।কিন্তু দুধের শিশু যদি মুখ ভরে বমি করে, তাহলে দুধের শিশুর বমি বড় মানুষের মুখ ভরে কৃত বমির মতোই অপবিত্র, ওই বমি কাপড়ে লাগলে কাপড় অপবিত্র হবে এবং সেটাকে ধুয়ে পবিত্র করতে হবে।বমি কাপড়ে দৃশ্যমান থাকলে যে জায়গায় বমি লেগেছে, সেটুকু ধুয়ে বমি দূর করলেই কাপড় পবিত্র হয়ে যাবে। এ ক্ষেত্রে তিনবার ধোয়ার অপরিহার্যতা নেই। বমি যদি দৃশ্যমান না হয়, তাহলে কাপড়ের অপবিত্র জায়গাটুকু বা ওই জায়গা শণাক্ত না করা গেলে পুরো কাপড় তিনবার ধৌত করতে হবে।অপবিত্র কাপড় পবিত্র করার জন্য বালতি বা অন্য কোনো পাত্রে ডুবিয়ে তিনবার ধৌত করার সময় প্রত্যেকবার ধোয়ার পর আলাদাভাবে বালতি ধুয়ে পবিত্র করতে হবে না। তিনবার শুধু পানি বদলে কাপড় ধুয়ে ফেললে কাপড় ও বালতি একসাথে পবিত্র হয়ে যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক
বয়সসীমা ছাড়াই নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক

বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে Read more

ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ
ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের Read more

বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন
বিমানে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং বিমান ও ট্রাভেল এজেন্সির মালিকদের সমন্বয় নিশ্চিত করতে নতুন Read more

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ২৮০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে Read more

চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। কাঠমিস্ত্রি বাবাকে কাজে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎ লাইনের প্রধান তারের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন