তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য মুগলার মারমাসির উপকূলে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ১৪ বছর বয়সী এক মেয়ে শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানলে বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এ তথ্য জানিয়েছে। খবর আনাদুলু এজেন্সি মুগলা গভর্নর ইদ্রিস একবিয়িক বলেছেন, ভূমিকম্পের ফলে ১৪ বছর বয়সী ওই মেয়েটি আতঙ্কিত হয়ে পড়ে। পরে তাকে হাসপাতলে নেয়া হলেও আর বাঁচানো যায়নি। মারমারিস উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ৬৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে অনেকে আতঙ্কগ্রস্থ হয়ে উঁচু ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন।গভর্নর একবিয়িক বলেন, ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে ৬৯ জন আহত হয়েছেন। এদরে মধ্যে ৫৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী ১৪ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতের মধ্যে ৪৬ জনকে জরুরি বিভাগে সেবা দেয়া হয়। এর আগে তুরস্কে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১১টি প্রদেশে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় যুবককে কুপিয়ে জখম
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা Read more

বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাঘায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর বাঘায় শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়ে মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা Read more

একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস
একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজানকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ
টাকার লোভে বিয়ের ফাঁদ, পুলিশের কনস্টেবলের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

নওগাঁর বদলগাছীতে নারী লোভী পুলিশ কনস্টেবল পাপেল হাসান (বিপি- ৯৩১৩১৬৯২৮২) এর বিরুদ্ধে একের পর বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ ১৯ জন হোটেল মালিকের বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন